সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে আবারও কৃষকের সেচ ট্রান্সফরমার চুরি, আতঙ্কে চাষিরা

মেহেরপুরে আবারও কৃষকের সেচ ট্রান্সফরমার চুরি, আতঙ্কে চাষিরা

মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও কৃষকের সেচ প্রকল্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মটমুড়া গ্রামের মাঠে স্থাপিত একটি সেচ ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে পাশের আরেকটি ট্রান্সফরমার চুরির চেষ্টা ব্যর্থ হলে সেটি ফেলে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানতে পারেন ক্ষতিগ্রস্ত কৃষক গঞ্জের আলী। তিনি জানান, তার সেচ স্কিমের আওতায় থাকা একাধিক কৃষক এখন চরম দুর্ভোগে পড়বেন। বর্তমানে আমন মৌসুমের ধানের বীজতলা তৈরির কাজ চলছে। এ সময় নিয়মিত সেচের প্রয়োজন হওয়ায় ট্রান্সফরমার না থাকলে বীজতলা মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

গঞ্জের আলী বলেন, অনেক টাকা খরচ করে ট্রান্সফরমার কিনে বসিয়েছিলাম। চুরির আশঙ্কায় মোটা লোহার রড দিয়ে ঝালাই করে সুরক্ষিত করেছিলাম। কিন্তু চোরেরা সেই রড কেটে ট্রান্সফরমার নিয়ে গেছে। আবার নতুন ট্রান্সফরমার লাগালেও সেটি চুরি হবে না—এ নিশ্চয়তা কে দেবে? এভাবে চলতে থাকলে মাঠে ফসল চাষ করাই কঠিন হয়ে পড়বে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সেচের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা চরম উদ্বেগে রয়েছেন। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে সময়মতো সেচ দিতে না পারায় কৃষি উৎপাদনও হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ জানান, মটমুড়া গ্রামের কৃষক গঞ্জের আলীর একটি ট্রান্সফরমার বুধবার রাতে চুরি হয়েছে। একই সময়ে কৃষক মহিবুল ইসলামের ট্রান্সফরমার চুরির চেষ্টা চালানো হলে সেচ পাম্পের মালিক ঘটনাস্থলে চলে আসায় চোরেরা সেটি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ট্রান্সফরমার চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২