বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (বৃহস্পতিবার) খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।

দিবসটি উপলক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, পরিবেশ রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে। এবছর পাঁচ কোটি গাছের চারা রোপণ করা হবে। এটি বতর্মান সরকারের একটি পরিবেশ বান্ধব কর্মসূচি। তিনি আরও বলেন, জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরদার করতে হবে। প্লাস্টিক পরিবেশকে ধ্বংস করে, প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন করতে হবে। একাজে সকলে সহযোগিতা করলে সুন্দর, মানবিক, কল্যাণমূলক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সহজ হবে। তিনি সকলকে অন্তত দুইটি করে গাছের চারা রোপণ করার আহবান জানান।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. কাজী আবু রাশেদ। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো: মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার মো: ফজলুল হক। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং খুলনা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, প্রতিবছর ৫ জুন বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়। বিশেষ কারণে বাংলাদেশে কেবল এ বছর ৫ জুনের পরিবর্তে ৯ জুলাই দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন।

আরও

মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের

সারা দেশ

মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের

মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার আসামীদের পক্ষে আইনী সহায়তা না দেয়ার ঘোষনা দিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি।

২০২৬-০৭-০৯ ১৬:৪৩

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় এক নারী গ্রেফতার

সারা দেশ

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় এক নারী গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় মিতালী খাতুন নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার...

২০২৬-০৭-০৯ ১৬:৪১

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

সারা দেশ

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে...

২০২৬-০৭-০৯ ১৬:৩৮

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

সারা দেশ

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয়ে থেকে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্...

২০২৬-০৭-০৯ ১৬:৩৭

দুই দফা দাবিতে নীলফামারীতে ডাক কর্মচারীদের স্মারকলিপি

সারা দেশ

দুই দফা দাবিতে নীলফামারীতে ডাক কর্মচারীদের স্মারকলিপি

দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও ঐক্য পরিষদ...

২০২৬-০৭-০৯ ১৬:৩৬

ফেনীর সোনাগাজীতে বিকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা  দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার উদ্বোধন করবেন

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে বিকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার উদ্বোধন করবেন

ফেনী থেকেই উদ্বোধন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা।

২০২৬-০৭-০৯ ১৬:৩৫