বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের

মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের

মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার আসামীদের পক্ষে আইনী সহায়তা না দেয়ার ঘোষনা দিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার(৯ জুলাই) দুপুরে লালমনিরহাট আদালত চত্ত্বরে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কেএম হুমায়ুন রেজা স্বপন বলেন, সীমান্তবর্তি জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সমাজিক অবক্ষয় দেখা দিয়েছে। সমাজ বিনির্মানে দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু 'আলোকিত লালমনিরহাট' নামে একটি সামাজিক আন্দোলন ঘোষনা করেছেন। সেই আন্দোলনে ইতোমধ্যে মন্ত্রী নিজে ও তার কমিটির সদস্যরা বেশ কিছু মাদক সেবীকে আটক করে আইনে সোপর্দ করেছেন। সেই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারকৃতদের পক্ষে কোন ধরনের আইনী সহায়তা প্রদান করবেন না। এ ঘোষনা কেউ অমান্য করলে সমিতির নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থাসহ তাকেও মাদক সেবী হিসেবে গন্য করা হবে।

এক প্রশ্নের জবাবে সমিতির সভাপতি বলেন, বিএনপি বা আওয়ামী পন্থী বলে কথা নেই আইনজীবী সমিতিতে। এ সমিতির সকল সদস্যই এ সিদ্ধান্ত গ্রহন করেছেন এবং তারা মেনে চলবেন। সুতরাং এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারকৃতরা আইনজীবীদের মাধ্যমে কোন ধরনের আইনী সহায়তা পাবেন না। সমিতির চাইলে এ সময় বাড়ানো হতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বলেন, আইনজীবীরা সহায়তা না করলে আসামীদের জামিনে কিছুটা ভাটা পড়বে এবং তারা হাজতবাস করলে অপরাধ বোধ থেকে মাদককে না বলবে। মুলত সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে আইনজীবী হিসেবে দায়তদ্ধতা থেকে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। গ্রেপ্তারকৃত আসামীরা চাইলে আইনজীবী ছাড়া নিজেরা আইনী লড়াই করতে পারবেন। সে ক্ষেত্রে সমিতি হস্তক্ষেপ করবে না।

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির নেতাকর্মীসহ বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।

আরও

ডেঙ্গু মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও কমিটি গঠন করেছে খুলনা বিএনপি

সারা দেশ

ডেঙ্গু মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও কমিটি গঠন করেছে খুলনা বিএনপি

খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতে দুটি ব...

২০২৬-০৮-২৫ ২০:৩৩

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

সারা দেশ

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের রাজন মিয়া অভিযোগ করেছেন, ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভনে দ...

২০২৬-০৮-২৫ ২০:৩২

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করেছেন প্রশ...

২০২৬-০৮-২৫ ২০:০৬

মায়ের নামের মিল, নবজাতক হস্তান্তরে গোলমাল

সারা দেশ

মায়ের নামের মিল, নবজাতক হস্তান্তরে গোলমাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে ছাড়পত্র দেওয়ার সময় ভুল করে এক পরিবারের নব...

২০২৬-০৮-২৫ ১৯:৫৯

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

সারা দেশ

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদকদ্রব্যের সিরাপ, নগদ প্রায় ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ...

২০২৬-০৮-২৫ ১৯:৪১