সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

মীরসরাইয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায়ও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের জানান, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ মেলায় বিভিন্ন সেবা বুথের মাধ্যমে সাধারণ সেবাগ্রহীতাদের দ্রুত ও সহজভাবে ভূমি-সংক্রান্ত নানা সেবা প্রদান করা হচ্ছে।

মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য সার্ভিস পোর্টালে নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

এছাড়াও তাৎক্ষণিকভাবে খতিয়ান সরবরাহ, ডাক বিভাগের মাধ্যমে অনলাইনে মৌজা ম্যাপ সরবরাহ এবং ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া হচ্ছে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা মহি উদ্দিন জিলানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ ভূমিসেবা মেলার প্রথম দিনেই দুই শতাধিক সেবাপ্রার্থীকে বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হয়েছে।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১