বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে স্বপ্নতরী-৭১-এর ‘স্বাবলম্বীকরণ প্রকল্প-৩’: অসহায় নব-মুসলিমকে ভ্যানগাড়ি প্রদান

মীরসরাইয়ে স্বপ্নতরী-৭১-এর ‘স্বাবলম্বীকরণ প্রকল্প-৩’: অসহায় নব-মুসলিমকে ভ্যানগাড়ি প্রদান

চট্টগ্রামের মীরসরাইয়ে সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১-এর উদ্যোগে এক অসহায় নব-মুসলিমকে স্বাবলম্বী করতে ভ্যানগাড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সংগঠনটির ‘স্বাবলম্বীকরণ প্রকল্প-৩’-এর আওতায় যাকাত তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়।

শনিবার (২ মে) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীর হাতে একটি ভ্যানগাড়ি, ওজন মাপার স্কেল, ছাতা, আনুষঙ্গিক সরঞ্জাম এবং প্রাথমিক পুঁজি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বপ্নতরী-৭১-এর সাধারণ সম্পাদক নাইমুর রহমানের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম।

এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক মেশকাত হোসেন চৌধুরী, আশরাফ উদ্দীন, মাসুম বিল্লাহ ও তপু চৌধুরী। সংগঠনের অতীত ও চলমান কার্যক্রম তুলে ধরেন নির্বাহী সদস্য নুরুন নবী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহন সূত্রধর, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম রাকিব, পাঠাগারবিষয়ক সম্পাদক আরমান হোসেনসহ অন্য সদস্যরা।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে দরিদ্রতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অসহায় মানুষদের এককালীন সহায়তার পরিবর্তে স্বাবলম্বী করে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য।

শেষে সংগঠনের সভাপতি মো. বেলাল বলেন, বিচ্ছিন্নভাবে যাকাত বিতরণের চেয়ে নির্দিষ্ট ব্যক্তিকে স্বাবলম্বী করার উদ্যোগ বেশি কার্যকর। তিনি স্বপ্নতরী-৭১-এর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

আরও

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

সারা দেশ

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

ফেনীর পরশুরামে সীমান্তঘেঁষা এই জনপদে চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতার মধ্যেই ভারতীয় শাড়ি ও কাপড়ের বড় একটি চালান জব্দ করা...

২০২৬-০৯-০৯ ১৭:৫৩

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সারা দেশ

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সন্তান জন্মের খবর পেয়েছিলেন হাজার হাজার মাইল দূরের রাশিয়া থেকে। স্বপ্ন ছিল কাজ শেষে দেশে ফিরবেন। আদরের সন্তানকে প্রথমবার...

২০২৬-০৯-০৯ ১৫:৫২

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

সারা দেশ

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্...

২০২৬-০৯-০৯ ১৫:৫০

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

সারা দেশ

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

পিরোজপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মো...

২০২৬-০৯-০৯ ১৫:৪৯

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি ও তার সহযোগী গ্রেপ্তার।পুলিশের দাবী অপরাধম...

২০২৬-০৯-০৯ ১৫:০৮

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

সারা দেশ

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

ফেনীতে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী,...

২০২৬-০৯-০৯ ১৫:০৭