সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতদলের হানা, বৃদ্ধকে কুপিয়ে জখম

মীরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতদলের হানা, বৃদ্ধকে কুপিয়ে জখম

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় বাড়ির নুরুল আলম নামে একজনকে কুপিয়ে জখম করার পাশাপাশি ঘরের লোকজনকে বেঁধে রেখে সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ আড়াই লাখ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায় ডাকাতদল।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুরুল আলমের বাড়িতে হানা দেয়। এসময় তার সিঙ্গাপুর প্রবাসী ছেলে গিয়াস উদ্দিন ও কাতার নুরউদ্দিনের ঘরে তালা কেটে প্রবেশ করে গলায় অস্ত্র ধরে স্বর্ণালংকার, নগদ অর্থ ও ২ টি মোবাইলফোন লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিলে নুরুল আলমকে কুপিয়ে জখম করে ডাকাতদল।

ডাকাতির খবর পেয়ে আশপাশের মানুষ ছুটে আসলে ততক্ষণে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কে বা কারা এঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রবাসীর বৃদ্ধ বাবা নুরুল আলম বলেন, আমাদের বাড়িতে আমি ছাড়া কোনো পুরুষ নেই, সবাই প্রবাসে। গতকাল রাতে ১৫-২০ জন লোক অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে আমার বড় ছেলে এবং মেজো ছেলের ঘরের দরজা ভেঙে আলমিরা, ওয়্যারড্রপ থেকে আড়াই ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকা এবং দুইটি মোবাইল নিয়ে যায়। আমি বাঁধা দিতে গেলে আমাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। মাথায় অস্ত্র ধরে রাখে।

কাতার প্রবাসীর স্ত্রী সাহেলা আক্তার সুমি বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম, আমাদের বেলকনির দরজা ভেঙে আমাকে বেঁধে এবং আমার ছেলে মেয়েকে অস্ত্র ধরে বলে যা আছে দিয়ে দিতে। এরপর আমার শুশুরকে মারধর করে। ঘরের সব জিনিসপত্র এলোমেলো করে স্বর্ণ, টাকাপয়সা আর দুইটা মোবাইল নিয়ে যায়।

সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী কোহিনুর বেগম জানান, ওরা সবাই অস্ত্রসস্ত্র নিয়ে আসছে। কারো হাতে ছুরি, কারো হাতে পিস্তল। কাউকে চিনতে পারিনি৷ তবে গলার আওয়াজে স্থানীয় মনে হয়েছে।

এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ঘটনার পর পর আমাদের একাধিক টিম কাজ করছে। দ্রুত ঘটনার বিস্তারিত জানতে পারবো এবং জড়িতদের আটক করতে পারবো।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১