বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে মাদরাসা থেকে এসে নানির সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

মীরসরাইয়ে মাদরাসা থেকে এসে নানির সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়ন ১ নং ওয়ার্ড সৈদালী উত্তর পাড়া গ্রামে নানার বাড়িতে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে ৮ বছরের শিশু নাঈমুল ইসলাম। সে সৈদ্লী নূরানী মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী উত্তর পাড়া সামবিবি পুকর ( প্রকাশ বড় কুয়া) এই ঘটনা ঘটে।

নিহত নাঈমুল ইসলাম সিতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব বাকখালী গ্রামের ইমাম হোসেনের ছেলে।

পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের সাথে গোসল করতে আসে নাঈমুল, গোসল শেষে নাঈমুল কে ঘরে পাঠিয়ে দেয় তার নানি। কিন্তু সবার অগোচরে নাঈমুল পুকুরে পড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। পরে পুকুরে খোঁজাখুঁজি শুরু করলে নাঈমুল কে 
পুকুরে পানির নিচে পাওয়া যায়। । পরে তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

সারা দেশ

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

ফেনীর পরশুরামে সীমান্তঘেঁষা এই জনপদে চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতার মধ্যেই ভারতীয় শাড়ি ও কাপড়ের বড় একটি চালান জব্দ করা...

২০২৬-০৯-০৯ ১৭:৫৩

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সারা দেশ

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সন্তান জন্মের খবর পেয়েছিলেন হাজার হাজার মাইল দূরের রাশিয়া থেকে। স্বপ্ন ছিল কাজ শেষে দেশে ফিরবেন। আদরের সন্তানকে প্রথমবার...

২০২৬-০৯-০৯ ১৫:৫২

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

সারা দেশ

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্...

২০২৬-০৯-০৯ ১৫:৫০

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

সারা দেশ

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

পিরোজপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মো...

২০২৬-০৯-০৯ ১৫:৪৯

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি ও তার সহযোগী গ্রেপ্তার।পুলিশের দাবী অপরাধম...

২০২৬-০৯-০৯ ১৫:০৮

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

সারা দেশ

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

ফেনীতে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী,...

২০২৬-০৯-০৯ ১৫:০৭