বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে এক রাতেই কৃষকের ৪ গরু চুরি

মীরসরাইয়ে এক রাতেই কৃষকের ৪ গরু চুরি

চট্টগ্রামের মীরসরাইয়ে এক রাতেই চুরি হলো ফরিদুল আলম পারভেজ (৫৬) নামে এক কৃষকের ৪টি গরু। শনিবার দিবাগত রাতে উপজেলা দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (১৯ জুলাই) দুপুরে এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী ফরিদুল আলম পারভেজ ।

ভুক্তভোগী বলেন, আমি দীর্ঘদিন ধরে আমি নিজ বসত বাড়ীতে গরু লালন পালন করে আসছি। যার মধ্য ৩টি গাভী ও ১টি বাছুর রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬,৫০,০০০/- (ছয় লক্ষ পঞ্চাশ) টাকা। শনিবার দিবাগত রাতে আমার গরু গুলো প্রতিদিনের ন্যায় গোয়াল রেখে গোয়াল ঘর তালা বদ্ধ করে দিই। রবিবার সকালে আমার জেঠাতো ভাই নামাজ পড়ার জন্য উঠিলে আমাদের গোয়াল ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পায়। দরজা খোলা দেখে উক্ত সময় আমার জেঠাতো ভাই আমাকে ঘুম থেকে ডেকে তোলে গোয়াল ঘরের দরজা খোলার বিষয়টি জানায়। আমি তার কথায় গোয়াল ঘরে গিয়ে গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পাই। গোয়াল ঘরে রাখা গরুগুলো দেখতে না পেয়ে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে। পরবর্তীতে আমি আশ পাশের সকল জায়গায় খোজ নিয়ে আমার গরু গুলোর কোন সন্ধান পাইনি।

তিনি আরও জানান, গাভীর দুধ বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি এ টাকা থেকে গোখাদ্যের যোগানও দিতেন তিনি। গত ২ মাসে আশপাশের এলাকায় ৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, গরু চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরও

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

সারা দেশ

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

ফেনীর পরশুরামে সীমান্তঘেঁষা এই জনপদে চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতার মধ্যেই ভারতীয় শাড়ি ও কাপড়ের বড় একটি চালান জব্দ করা...

২০২৬-০৯-০৯ ১৭:৫৩

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সারা দেশ

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সন্তান জন্মের খবর পেয়েছিলেন হাজার হাজার মাইল দূরের রাশিয়া থেকে। স্বপ্ন ছিল কাজ শেষে দেশে ফিরবেন। আদরের সন্তানকে প্রথমবার...

২০২৬-০৯-০৯ ১৫:৫২

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

সারা দেশ

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্...

২০২৬-০৯-০৯ ১৫:৫০

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

সারা দেশ

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

পিরোজপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মো...

২০২৬-০৯-০৯ ১৫:৪৯

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি ও তার সহযোগী গ্রেপ্তার।পুলিশের দাবী অপরাধম...

২০২৬-০৯-০৯ ১৫:০৮

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

সারা দেশ

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

ফেনীতে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী,...

২০২৬-০৯-০৯ ১৫:০৭