মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে ২৪ কোটি টাকায় রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন

মীরসরাইয়ে ২৪ কোটি টাকায় রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছড়া থেকে মাদবারহাট পর্যন্ত রাস্তার ৮ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে মিঠাছড়া বাজারে চট্টগ্রাম -১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাস্তবায়নাধীন এ প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আশাবাদ। সড়ক ও জনপদ বিভাগ-এর অর্থায়নে ২৪ কোটি টাকা ব্যয়ে এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মীরসরাই বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর, বারিয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক জসিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব আজিজুল হক, মিরসরাই উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার সাফায়েত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসী।
 

উদ্বোধনী বক্তব্যে এমপি নুরুল আমিন বলেন, এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি এই এলাকার মানুষের অর্থনৈতিক সম্ভাবনার পথ। রাস্তা সম্প্রসারণ ও পাকাকরণ সম্পন্ন হলে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা যাবে, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে। তিনি কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বামনসুন্দর সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা

আরও

ঠাকুরগাঁওয়ে ঘরের বরাদ্দ ,সেলাই মেশিন ,বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ঘরের বরাদ্দ ,সেলাই মেশিন ,বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪১৯ জন পেলেন বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ। ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গ...

২০২৬-০৭-২৮ ১৯:২৬

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ ও ক্ষতিকর পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্...

২০২৬-০৭-২৮ ১৮:৫৭

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে নিহত অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

সারা দেশ

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে নিহত অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রে...

২০২৬-০৭-২৮ ১৮:৫৬

স্বনির্ভর ও তথ্যপ্রযুক্তিনির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার দৌলতখানে হাফিজ ইব্রাহিম এমপি

সারা দেশ

স্বনির্ভর ও তথ্যপ্রযুক্তিনির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার দৌলতখানে হাফিজ ইব্রাহিম এমপি

বর্তমান সরকার স্বনির্ভর ও তথ্যপ্রযুক্তিনির্ভর, আধুনিক দেশ ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্...

২০২৬-০৭-২৮ ১৮:৫৪

হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, প্রাণ গেল ১০ মাসের শিশুর

সারা দেশ

হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, প্রাণ গেল ১০ মাসের শিশুর

ফরিদপুরের সদরপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উ...

২০২৬-০৭-২৮ ১৮:৪৮