বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় পাউরুটির প্রলোভন দিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার, গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় পাউরুটির প্রলোভন দিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার, গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

পাউরুটি দেয়ার প্রলোভন দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ছাত্রকে বলাৎকার করেছে মো. রাজ্জাক মিয়া (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ সাতদিনেও অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে এলাকাবাসীর মাঝে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

এ নিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার ধোপাডাঙ্গায় বলাৎকারের বিচার ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ও আশার আলো বিদ্যাপীঠের পক্ষ থেকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

এলাকাবাসী জানায়, ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ছাত্র (৭) কে গত ২১ জুলাই পাউরুটির দেয়ার কথা বলে দক্ষিণ রাজিবপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে মো. রাজ্জাক মিয়া তার বেকারির কারখানার ভেতর নিয়ে যায়। সেখানে উপর্যুপরি বলাৎকারের ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। একসময় আর্তচিৎকারে তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত আব্দুর রাজ্জাক আত্মগোপন করেন। বলাৎকারের শিকার শিশুটি এখনও অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

এদিকে বলাৎকারের বিচার ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ও আশার আলো বিদ্যাপীঠের পক্ষ থেকে মঙ্গলবার ধোপাডাঙ্গায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাস্তার দুপাশ বন্ধ করে দিয়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এলাকাবাসী জাভেদ আলী, জাহিদ হাসান জিল্লু, বলাৎকারের শিকার শিশুটির পিতা উজ্জল মিয়া প্রমুখ।

বক্তারা অভিযুক্ত আব্দুর রাজ্জাককে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসন ও পুলিশ বিভাগের প্রতি জোর দাবি জানান। পরে রাস্তায় এলাকাবাসীর একটি ঝাড়ু– মিছিল বের হয়। এই বলাৎকারে অভিযুক্ত আব্দুর রাজ্জাক গ্রেফতার না হওয়ার বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

সারা দেশ

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবা...

২০২৬-১০-০৭ ১৫:১৬