সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ ও ক্ষতিকর পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পলিথিন বিক্রি ও মজুতের দায়ে চার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়ের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
​
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিনের অবৈধ ব্যবহার ও কেনাবেচা বন্ধে বড় বাজারে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে রুবেল এন্টারপ্রাইজ থেকে ১০০ কেজি পলিথিন জব্দ ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া নাছির উদ্দীনের দোকান থেকে ২০ কেজি পলিথিন জব্দ ও তিন হাজার টাকা, ওমর ফারুকের দোকান থেকে ২০০ কেজি পলিথিন জব্দ ও এক হাজার টাকা এবং ফরিদের দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দসহ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ ও পরিদর্শক শাওন শওকতসহ জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

​ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ফেনীতে ক্ষতিকর পলিথিন তৈরি, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২