বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মধ্যরাতে ঘুমায়নি বগুড়া, ফুটবলের রঙে রঙিন শহর-গ্রাম

মধ্যরাতে ঘুমায়নি বগুড়া, ফুটবলের রঙে রঙিন শহর-গ্রাম

রাত তখন গভীর। চারদিকে নীরব থাকার কথা। কিন্তু বগুড়া শহরে যেন উল্টো চিত্র। মধ্যরাত পেরোতেই হাজারো মানুষের পদচারণা, করতালি, বাঁশির শব্দ আর প্রিয় দলের স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর অলিগলি। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে পুরো বগুড়া যেন পরিণত হয় এক বিশাল উন্মুক্ত স্টেডিয়ামে।

রোববার (২০ জুলাই) রাত ১টায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শুরু হওয়ার অনেক আগেই সরকারি আজিজুল হক কলেজ চত্বর, চেলোপাড়া শাপলা চত্বর, সেউজগাড়ী মোড়, ডালপট্টি, মধুবন সিনেপ্লেক্স, মমইন মুভি থিয়েটার, খান্দার মোড়, বেজোড়া ঘাট, কলোনি বাজার ও মাটিডালি মোড়সহ শহরের বিভিন্ন স্থানে বড় এলইডি পর্দার সামনে উপচে পড়ে দর্শকদের ভিড়। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও বিভিন্ন স্থানে বড়পর্দায় খেলা দেখার আয়োজন ছিল চোখে পড়ার মতো।

কারও গায়ে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি, কারও হাতে স্পেনের লাল-হলুদ পতাকা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই হাজির হয়েছেন ফুটবলের সবচেয়ে বড় আসরের শেষ লড়াই উপভোগ করতে। খেলা শুরু হতেই প্রতিটি আক্রমণ, প্রতিটি গোলের সুযোগ আর প্রতিটি রক্ষণভাগের লড়াইয়ে দর্শকদের আবেগ যেন ওঠানামা করতে থাকে।

নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।

সরকারি আজিজুল হক কলেজ চত্বরে খেলা দেখতে আসা শাকিল আহমেদ বলেন, “বিশ্বকাপের ফাইনাল হাজারো মানুষের সঙ্গে বড়পর্দায় দেখার অনুভূতি অন্যরকম। মনে হচ্ছে, যেন স্টেডিয়ামেই বসে খেলা দেখছি।”

নারী দর্শক রুমানা আক্তার বলেন, “ফুটবল আমাদের কাছে শুধু খেলা নয়, এটি আবেগ। পরিবার ও বন্ধুদের নিয়ে একসঙ্গে খেলা দেখতে আসার আনন্দই আলাদা। জয়-পরাজয়ের চেয়ে ভালো একটি ম্যাচ দেখাই আমাদের প্রত্যাশা।”

জলেশ্বরীতলা এলাকার আর্জেন্টিনা সমর্থক সুজিত জয়সোয়াল বলেন, “মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবারও দুর্দান্ত ফুটবল খেলছে। স্পেন শক্তিশালী দল হলেও আমরা বিশ্বাস করি, শেষ হাসিটা আর্জেন্টিনাই হাসবে।”

অন্যদিকে ব্রাজিল সমর্থক পরিমল প্রদাস রাজ ও আব্দুল আওয়াল বলেন, “ব্রাজিল না থাকলেও আমরা ফাইনাল উপভোগ করছি। স্পেনের গতি ও দলগত ফুটবল আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জ জানাবে বলেই আমরা স্পেনকে সমর্থন করছি।”

ফাইনাল ঘিরে মধ্যরাতেও বগুড়ার শহর থেকে গ্রাম—সবখানেই ছিল উৎসবের আবহ। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে বড়পর্দার সামনে তৈরি হয় এক অনন্য মিলনমেলা। রঙিন পতাকা, প্রিয় দলের জার্সি, বাঁশির সুর, উচ্ছ্বাস আর করতালিতে প্রমাণ মিলেছে—বিশ্বকাপের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, এটি বগুড়ার মানুষের জন্য ছিল এক রাতের সামষ্টিক উৎসব, যেখানে ফুটবলই হয়ে উঠেছিল সবার একমাত্র পরিচয়।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩