বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

মানব পাচারের একটি মামলায় গ্রেপ্তার করা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী–কে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তিনি কড়া নিরাপত্তায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। শুনানিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর প্রাক্তন কর্মকাণ্ডের কারণে তদন্তের জন্য রিমান্ড অপরিহার্য।

ডিবি সূত্র জানায়, মানব পাচারের এই মামলার পাশাপাশি তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। ফেনীতে দায়ের করা মামলার একটি গ্রেপ্তারি পরোয়ানাও আগে থেকে ছিল। মাসুদ উদ্দিন চৌধুরীকে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও দল পরিবর্তন করেন।

সেনা অফিসার হিসেবে ২০০৭-০৮ সালে আলোচনায় আসা এই প্রাক্তন কর্মকর্তা পরে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরগ্রহণের পর তিনি জনশক্তি রপ্তানি ও বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

আরও

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল...

২০২৬-০৬-২৪ ১২:৫৫

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

আইন-আদালত

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বি...

২০২৬-০৬-২৪ ১২:৫৪

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

আইন-আদালত

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দ...

২০২৬-০৬-২৩ ১৯:৫১

চার বছর পর রহস্য উদ্ঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেপ্তার

আইন-আদালত

পরকীয়ার জেরে ধর্ষণ ও হত্যা চার বছর পর রহস্য উদ্ঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ চার বছর ধরে ক্লুলেস থাকা শিপ্রা রানী দাস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে ব্রাহ্মণবাড়িয়ার...

২০২৬-০৬-২২ ২২:৩৮

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

আইন-আদালত

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আদাবর ও যাত্রাবাড়ী থানার মামলায় হাইকোর্টের...

২০২৬-০৬-১৮ ১৯:২১

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ১৪ জুলাই

আইন-আদালত

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ১৪ জুলাই

জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্...

২০২৬-০৬-১৭ ২০:০৩