বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

মামলার জট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

মামলার জট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের মামলার জট কমাতে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে। ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এই সেবা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

মন্ত্রী বলেন, বাংলাদেশে লিগ্যাল এইড কার্যক্রমের ধারণা আসে ১৯৯৪ সালে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গরিব ও অসহায় মানুষের জন্য আইনি সহায়তা তহবিল গঠন করেন। সেই উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বিচার বিভাগের বাজেট বর্তমানে প্রায় ২২০০ কোটি টাকা হলেও এটি প্রয়োজনের তুলনায় কম। লিগ্যাল এইড কার্যক্রমকে গতিশীল করতে বাজেট বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে আলোচনা চলছে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

আরও

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আইন-আদালত

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মা...

২০২৬-০৯-২৭ ১৯:৪২

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আইন-আদালত

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর দিন...

২০২৬-০৯-২৭ ১৪:২২

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

সরকারি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ ক...

২০২৬-০৯-২৪ ২১:২৯