শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

লেবাননে এক সপ্তাহে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

লেবাননে এক সপ্তাহে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

লেবাননের দক্ষিণাঞ্চল পরিস্থিতি এখনো নাজুক বলে সতর্ক করেছে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের শুরুর তুলনায় সহিংসতা কমলেও ওই অঞ্চলের পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

ইউনিফিলের তথ্য অনুযায়ী, ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দক্ষিণ লেবাননে ১ হাজার ৩০টি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইলের গতিপথ শনাক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৪৭টি গতিপথ রেকর্ড করেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী।

ইউনিফিল এক বিবৃতিতে বলেছে, এসব ঘটনার প্রভাব পড়ছে বেসামরিক মানুষের ওপর। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায় এখনো ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে ইউনিফিল। পাশাপাশি সংঘাতের পক্ষগুলোর সঙ্গে কাজ করে উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা করছে সংস্থাটি।

দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে অঞ্চলটিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: আলজাজিরা

আরও

নেপালে আকস্মিক বন্যা : উদ্ধার মৃতের সংখ্যা বেড়ে ৪৭২

আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যা : উদ্ধার মৃতের সংখ্যা বেড়ে ৪৭২

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ২ দিন আগে ঘটা আকস্মিক বন্যার পর এ পর্যন্ত ৪৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে...

২০২৬-০৮-২৮ ১১:৩৬

মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন সদস্যদের জন্য উন্মুক্ত: বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তান

আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন সদস্যদের জন্য উন্মুক্ত: বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তান

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা এমজেডিএতে নতুন সদস্য নেয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশ...

২০২৬-০৮-২৮ ০৯:৪০

রাশিয়ায় কারখানার আগুনে ১ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক

রাশিয়ায় কারখানার আগুনে ১ বাংলাদেশি নিহত

রাশিয়ার দূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৫ জনের মধ্যে একজন...

২০২৬-০৮-২৭ ২৩:৩১

ইরানবিরোধী মার্কিন উদ্যোগ ‘নিছক প্রহসন’: তেহরান

আন্তর্জাতিক

ইরানবিরোধী মার্কিন উদ্যোগ ‘নিছক প্রহসন’: তেহরান

ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন উদ্যোগকে ‘নিছক প্রহসন’ বলে মন্তব্য করেছে তেহরান। ওয়াশিংটনে...

২০২৬-০৮-২৭ ১৭:২৩