শুক্রবার (২৮ আগস্ট) নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার সকালে উত্তর নেপালের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে ভয়াবহ বন্যা আঘাত হানে। এতে ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে তীব্র বেগে পানি ও ধ্বংসাবশেষের স্রোত নেমে আসে।
প্রবল স্রোতে ঘরবাড়ি, সেতু, সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেসে গেছে। দুর্যোগের কারণে কয়েকটি এলাকার স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
বন্যার পর থেকে নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। তবে দুর্গম এলাকা ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।