শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করলে যুক্তরাষ্ট্রের মতোই দায়ী হবে: ইরান

মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করলে যুক্তরাষ্ট্রের মতোই দায়ী হবে: ইরান

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করা দেশগুলোকে সতর্ক করেছে ইরান। তেহরান বলেছে, কোনো দেশ মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করলে তারাও যুক্তরাষ্ট্রের মতো একই অপরাধের জন্য দায়ী হবে।

শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় এ হুঁশিয়ারি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয়টি বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি ও নিন্দনীয়। এসব নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধের শামিল বলেও দাবি করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নতুন নিষেধাজ্ঞার ফলে দেশটির লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

মন্ত্রণালয়টি আরও বলেছে, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করতে সহযোগিতা করে, তাহলে তারা একটি দেশের অবৈধ ইচ্ছা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত হবে।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ থেকে নিজেদের রক্ষায় ইরান তার সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে বলেও সতর্ক করেছে দেশটি।

এর আগে গত সপ্তাহে ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করবে, তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের সর্বশেষ সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন দেশটির ওপর মার্কিন অর্থনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আরও

মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন সদস্যদের জন্য উন্মুক্ত: বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তান

আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন সদস্যদের জন্য উন্মুক্ত: বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তান

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা এমজেডিএতে নতুন সদস্য নেয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশ...

২০২৬-০৮-২৮ ০৯:৪০

রাশিয়ায় কারখানার আগুনে ১ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক

রাশিয়ায় কারখানার আগুনে ১ বাংলাদেশি নিহত

রাশিয়ার দূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৫ জনের মধ্যে একজন...

২০২৬-০৮-২৭ ২৩:৩১

ইরানবিরোধী মার্কিন উদ্যোগ ‘নিছক প্রহসন’: তেহরান

আন্তর্জাতিক

ইরানবিরোধী মার্কিন উদ্যোগ ‘নিছক প্রহসন’: তেহরান

ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন উদ্যোগকে ‘নিছক প্রহসন’ বলে মন্তব্য করেছে তেহরান। ওয়াশিংটনে...

২০২৬-০৮-২৭ ১৭:২৩

উড্ডয়নের ২০ মিনিট পরই বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, নিহত ২ পাইলট

আন্তর্জাতিক

উড্ডয়নের ২০ মিনিট পরই বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, নিহত ২ পাইলট

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন...

২০২৬-০৮-২৭ ১৫:০৯

নেপাল ও চীনের তিব্বতে বন্যায় নিখোঁজ বেড়ে অন্তত ১৫০০

আন্তর্জাতিক

নেপাল ও চীনের তিব্বতে বন্যায় নিখোঁজ বেড়ে অন্তত ১৫০০

নেপাল ও চীনের তিব্বতে প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন বলে আজ বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন। নিখোঁজদের মধ্যে প্...

২০২৬-০৮-২৭ ১৩:৫৩

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধস সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

নেপালে ঘটে যাওয়া ইতিহাসের অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যায় যখন পরিস্থিতি উত্তাল, ঠিক তখনই সেখান থেকে নিজের ও দলের নিরাপত্ত...

২০২৬-০৮-২৭ ১০:০৮