শিজুওকা পুলিশ বৃহস্পতিবার জানায়, বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জুন মাসে পাওয়া একটি তথ্যের ভিত্তিতে তদন্তের পর তাকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, ১৯৯৩ সালের সেপ্টেম্বরে ওই ব্যক্তি তার ভাইয়ের পাসপোর্ট ব্যবহার করে ১৫ দিনের পর্যটন ভিসায় জাপানে প্রবেশ করেন। দেশটিতে তুলনামূলক বেশি বেতনের চাকরি পাওয়ার আশায় তিনি জাপানে গিয়েছিলেন বলে তদন্তে জানা গেছে।
শিজুওকা প্রিফেকচারের ইয়াইযু শহরে বসবাসকারী ওই ব্যক্তি ১৯৯৩ সাল থেকেই জাপানে অবস্থান করছেন বলে ধারণা পুলিশের। তবে জাপানে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা ২০০০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ ছিল না। ওই সময় সংশোধিত অভিবাসন আইন কার্যকর হওয়ার পর থেকে তার অবস্থানকে অপরাধ হিসেবে বিবেচনা করে পুলিশ।
তদন্তকারীদের কাছে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি বিভিন্ন দৈনিক মজুরির কাজ করে আসছিলেন। অভিযোগ স্বীকারও করেছেন তিনি।
জাপানের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশটিতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা মানুষের সংখ্যা ছিল ৬৮ হাজার ৪৮৮ জন। ১৯৯৩ সালে এই সংখ্যা সর্বোচ্চ ২ লাখ ৯৮ হাজার ৬৪৬ জনে পৌঁছেছিল।