সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাটে সাত সকালে সড়কে ঝরল ৩ প্রাণ, আহত ৫

লালমনিরহাটে সাত সকালে সড়কে ঝরল ৩ প্রাণ, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক (পাটগ্রাম) থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সামনাসামনি সজোরে ধাক্কা দেয়। একপর্যায়ে ট্রাকটি অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং আহত হন আরও অন্তত ৫ জন যাত্রী।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামের আরো এক ব্যক্তির মৃত্যু হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে। বাকি ২ জন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাতক্ষণিকভাবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় জানা সম্ভব না হলেও তারা সবাই পাটগ্রাম উপজেলার স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ও ৭ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। চালক ও ট্রাকটিকে জব্দের চেষ্টা চলছে।

 

আরও

প্রকল্প অনুমোদনে টেকসইতা যাচাই করা হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

প্রকল্প অনুমোদনে টেকসইতা যাচাই করা হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

একনেকে প্রকল্প অনুমোদনের আগে এর টেকসইতা ও মানুষের প্রত্যাশা পূরণের সক্ষমতা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয় বলে জানিয়েছেন...

২০২৬-০৯-২৮ ১৪:৩৩

সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা জব্দ

সারা দেশ

সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

২০২৬-০৯-২৮ ১৪:২৯

আশুলিয়ায় ইয়াবা তৈরির মিনি কারখানা আবিষ্কার, ডিবি (উত্তর)-এর হাতে কারিগর গ্রেফতার

সারা দেশ

আশুলিয়ায় ইয়াবা তৈরির মিনি কারখানা আবিষ্কার, ডিবি (উত্তর)-এর হাতে কারিগর গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় একটি বসতবাড়িতে গড়ে ওঠা ইয়াবা তৈরির মিনি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভি...

২০২৬-০৯-২৮ ১৪:২৮

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

সারা দেশ

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কেন্...

২০২৬-০৯-২৮ ১৪:২৭

জীবননগর সিমান্তে ৭৮ বোতল এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

সারা দেশ

জীবননগর সিমান্তে ৭৮ বোতল এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার...

২০২৬-০৯-২৮ ১৪:২৬