সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা

লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ অতিরিক্ত বৃষ্টি, খরা, আগাছা, রোগবালাই ও উৎপাদন খরচ—কৃষিতে দীর্ঘদিনের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় লালমনিরহাটের পাঁচটি উপজেলার কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ। আধুনিক এই প্রযুক্তিতে জমিতে মালচিং পেপার ব্যবহার করে মাটির আর্দ্রতা ধরে রাখা, আগাছা নিয়ন্ত্রণ ও সেচের পানি সাশ্রয়ের পাশাপাশি কমানো যাচ্ছে শ্রম ও উৎপাদন খরচ। ফলে প্রচলিত চাষাবাদের পাশাপাশি এ জেলার বিভিন্ন এলাকায় বাড়ছে মালচিং পদ্ধতিতে সবজি ও উচ্চমূল্যের ফসলের আবাদ।

কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শসা, টমেটো, মরিচ, বেগুন, চিচিঙ্গা, করলা, লাউ, তরমুজসহ বিভিন্ন সবজি ও উচ্চমূল্যের ফসল চাষে মালচিং পদ্ধতি ব্যবহার করছেন কৃষকরা। বিশেষ করে শীতকালীন ও খরিপ মৌসুমে আগাম সবজি উৎপাদনে এ পদ্ধতির ব্যবহার বাড়ছে।

মালচিং পদ্ধতিতে জমিতে নির্দিষ্ট দূরত্বে বেড তৈরি করে ফসলের গোড়ার চারপাশে বিশেষ ধরনের পরিবেশ বান্ধব পলিথিন বা মালচিং পেপার বিছিয়ে দেওয়া হয়। এতে মাটির আর্দ্রতা দীর্ঘসময় ধরে রাখা যায়। একইসঙ্গে সূর্যের আলো সরাসরি মাটিতে না পৌঁছানোয় আগাছার বৃদ্ধি কমে। মাটির তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকায় ফসলের স্বাভাবিক বৃদ্ধিতেও সহায়তা করে এ পদ্ধতি। পাশাপাশি সার ও সেচের পানির অপচয়ও কমানো সম্ভব হয়। স্বাভাবিক চাষাবাদের তুলনায় ফলনও বেশি হয়।

কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট এলাকার কৃষক মাসুদ রানা বলেন, আমি দীর্ঘদিন যাবৎ কৃষি কাজ করে আসছি। বর্তমানে মালচিং পেপার ব্যবহার করে লাউ, করলা, বেগুন ও চিচিঙ্গা চাষ করছি। আগের তুলনায় খরচও কম হয় ফলনও ভালো পাচ্ছি। আমার দেখাদেখি এলাকায় আরও কয়েকজন মালচিং পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছে।

আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম বলেন, সাধারণ পদ্ধতির চেয়ে মালচিং পেপার ব্যবহার করে ফসল উৎপাদন করা অনেক সহজ। এ পদ্ধতিতে শ্রমিক খরচসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় কমে যায়। তা ছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে সহজে ফসল নষ্ট হয় না।

একই উপজেলার দারোগার বাজার এলাকার কৃষক দীন ইসলাম বলেন, মালচিং পেপার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদন করলে খরচ কম হয় এবং ভালো ফলন পাওয়া যায়। তবে কৃষি বিভাগ যদি বাজারে উন্নতমানের বীজ ও সঠিক কীটনাশকের সরবরাহ নিশ্চিত করে, তবে এ পদ্ধতিতে ফসল ফলিয়ে কৃষকরা আরও বেশি লাভবান হবেন।

কমলাবাড়ী এলাকার কৃষক হাসেন আলী বলেন, অতিবৃষ্টি ও প্রখর রোদের কারণে আমরা আগে লাভজনকভাবে সবজি উৎপাদন করতে পারতাম না। কিন্তু জমিতে মালচিং পেপার ব্যবহার করে ফসল উৎপাদন করায় তা রোদ ও বৃষ্টি সহনশীল হচ্ছে। পাশাপাশি সেচ সুবিধা ভালো পাওয়ার সঙ্গে সঙ্গে ফলনও ভালো হচ্ছে।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ মতিউল আলম বলেন, কৃষিতে মালচিং ব্যবহার একটি ভাল দিক এ পদ্ধতিতে সবজি চাষ করলে ফসলের রোগবালাই কম হয় জমিতে দেওয়া সার নষ্ট হয় না এবং ভাল ফলন আশা করা যায়।

 

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১