সারা দেশ
লালমনিরহাটে ফেনসিডিল মামলায় দুই জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড
লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের একটি মাদক মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয় আসামিই পলাতক ছিলেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন (২৭)।মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ এপ্রিল রাত ১১টার দিকে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান পরিচালনা করে. ওই সময় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিক্রেতাদের আটকের চেষ্টা চালায়. পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে আতাউর রহমানকে আটক করা হয়, তবে অপর আসামি জিয়ন পালিয়ে যেতে সক্ষম হন. পরবর্তীতে আতাউরের কাছে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়. মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে. দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন জানান, মাদকের বিরুদ্ধে এমন রায় সমাজে একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে।
আরও
সারা দেশ
শালিখায় সিএনআরএসের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
মাগুরার শালিখায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দ...
২০২৬-০৮-১২ ২২:০৬
সারা দেশ
ভোলার চরফ্যাশনে থেকে মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক -৪
ভোলার চরফ্যাশনের মেঘনা নদীর তীর থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে চরফ্যাশন থানা-পুলিশ। এ সম...
২০২৬-০৮-১২ ২২:০৩
সারা দেশ
সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা
সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
২০২৬-০৮-১২ ১৯:২১
সারা দেশ
বগুড়ায় বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার
বগুড়া মহানগরের মালগ্রাম এলাকায় পুকুরপাড়ে কচুরিপানার নিচে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলি...
২০২৬-০৮-১২ ১৮:৫৭
সারা দেশ
ফরিদপুরে বদলি নিয়ে ‘খেলা’, একই পদে একই অফিসে দুই কর্মচারী
ফরিদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অধীন সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কর্মচারীদের বদলি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। একজন কর্মচার...
২০২৬-০৮-১২ ১৮:৩৪
সারা দেশ
দুই পক্ষের ৮ মামলার পরও থামেনি সংঘাত, সাতবাড়িয়ায় ফের হামলায় আহত -৭
নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থামছেই না। একের পর এক হামলা, ভাঙ্...
২০২৬-০৮-১২ ১৮:৩৩