মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

কয়েক ঘণ্টা ধরে জ্বলছে সৌদি মার্কিন দূতাবাস, হামলার দায় ইসরায়েলের ওপর চাপালো ইরান

কয়েক ঘণ্টা ধরে জ্বলছে সৌদি মার্কিন দূতাবাস, হামলার দায় ইসরায়েলের ওপর চাপালো ইরান

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার সঙ্গে নিজেদের কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারা এই হামলার দায় ইসরায়েলের ওপর চাপিয়েছে।

মার্চের ৩ তারিখে ঘটে যাওয়া এই হামলায় দূতাবাসে কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলেছিল এবং এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষয়ক্ষতি হিসেবে উল্লেখ করেছিল।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, “এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্ক নেই। ইসরায়েলের রণকৌশল বিবেচনা করলে এটি নিশ্চিতভাবেই জায়নিস্টদের দ্বারা পরিচালিত।” তারা মুসলিম দেশগুলোর প্রতি সতর্কবার্তাও দিয়েছে, বলেছে মধ্যপ্রাচ্যে ‘জায়নিস্ট শাসনের ষড়যন্ত্র’ সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রতিবেশী দেশগুলোকে ‘আমেরিকান-জায়নিস্ট’ প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানায়।

এ প্রসঙ্গে উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের পরে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়, যেখানে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়।

সূত্র: প্রেস টিভি

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫