শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

দুবাইয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা

দুবাইয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাই মিডিয়া অফিস জানায়, মেরিনা এলাকার ওরাকল ভবনের ওপরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোথাও আগুন বা কাঠামোগত ক্ষতির খবর মেলেনি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতেও ওরাকল কর্পোরেশনের কার্যালয়ে ইরান হামলা চালিয়েছে বলে গুঞ্জন চাউর হয়েছিল। তবে আরব আমিরাত কর্তৃপক্ষ তা অস্বীকার করে। দুবাই মিডিয়া অফিস সে সময় এক বিবৃতিতে জানায়, এসব ভুয়া খবর। এর কোনও বাস্তব ভিত্তি নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। সম্প্রতি ওরাকলসহ একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল ইরান। এরপরই এই হামলার ঘটনা ঘটল।

দুবাই শহরের একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মেরিনা এলাকা। সেখানে দুবাই মেরিনা শপিং মলসহ বেশকিছু আকর্ষণীয় স্থান রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান। এর মধ্যে আরব আমিরাতের দুবাই, আবুধাবির মতো শহরগুলোকে লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ওরাকল ভবনে হামলার আগে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) আবুধাবির হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলায় একজন নিহত এবং চারজন আহত হন। হামলায় দেশটির বৃহত্তম এই প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আরও

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

আন্তর্জাতিক

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

চীনের সামরিক চাপের মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম...

২০২৬-১০-০২ ১৪:৫৭