শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে আছমা বেগম (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কুলাউড়া স্টেশনসংলগ্ন আউটার (ইসলামবাগ আবাসিক)এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশনে প্রবেশের আগে আউটার এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার এসআই আখতার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ থেকে মোবাইল ফোন ও ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করা হয়।

নিহত আছমা বেগম কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নমুজাঘাট এলাকার মৃত হোসন মিয়া ও শুকুরুম বেগমের মেয়ে। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রেললাইনে দুর্ঘটনা হওয়ায় বিষয়টি কুলাউড়া রেলওয়ে থানাকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আরও

লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা

সারা দেশ

লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ অতিরিক্ত বৃষ্টি, খরা, আগাছা, রোগবালাই ও উৎপাদন খরচ—কৃষিতে দীর্ঘদিনের এসব চ্যালেঞ...

২০২৬-০৮-১৪ ১৬:৪২

ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কাজ উদ্বোধন

সারা দেশ

ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কাজ উদ্বোধন

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরে পদ্মা নদীর ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন ক...

২০২৬-০৮-১৪ ১৬:৩৮

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি :২৫ ভরি স্বর্ণালংকার লুট

সারা দেশ

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি :২৫ ভরি স্বর্ণালংকার লুট

পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তাঁর ছেলে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। ‎‎ডাকাতেরা পরিবারে...

২০২৬-০৮-১৪ ১৬:৩৫

গ্যাস সংকট: মাটির চুলার লাকড়ি-অটোর বাড়তি ভাড়ায় পকেটে টান

সারা দেশ

গ্যাস সংকট: মাটির চুলার লাকড়ি-অটোর বাড়তি ভাড়ায় পকেটে টান

গ্যাস সংকটে দেশের বিভিন্ন এলাকার মতো নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও বিপর্যস্ত জনজীবন। প্রতিদিনের রান্নায় চুলার বিকল্প বের করতে...

২০২৬-০৮-১৪ ১৫:৩২