রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ চুক্তি নবায়ন করা হয়েছে।

মেটলাইফের আর্থিক সক্ষমতা, উন্নত সেবা ও বীমা সুবিধা প্রদানে আস্থার ধারাবাহিকতার ভিত্তিতে এই চুক্তি নবায়ন করা হয়। এর ফলে মেটলাইফ এর বীমা সুরক্ষার আওতায় থাকবেন ব্র্যাক ব্যাংকের ২৭,৫০০ এর বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এই চুক্তির ফলে চিকিৎসা, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতা ও জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষা পাবেন কর্মীরা।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, এবং প্রয়োজন অনুসারে বীমা সুরক্ষা প্রদানের সক্ষমতার কারণে কর্মীদের বীমা সেবা প্রদানে মেটলাইফকে নির্বাচন করেছে ব্র্যাক ব্যাংক। বীমা দাবি নিষ্পত্তিতে শীর্ষস্থান ধরে রেখে মেটলাইফ ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে।

ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “কর্মীরা আমাদের প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি এবং তাদের কল্যাণ নিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই সার্বিক বীমা সুবিধার ফলে কর্মীরা নিরাপদ পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজ দায়িত্ব ও লক্ষ্য অর্জনে মনোযোগ দিতে পারেন। মেটলাইফের ধারাবাহিক সেবার মান ও নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষার ওপর আমাদের পূর্ণ আস্থারই বহিঃপ্রকাশ এই চুক্তি।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ বলেন, “কর্মীদের কল্যাণে ব্র্যাক ব্যাংকের এই ধারাবাহিক উদ্যোগ কর্মীদের একটি সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করে এবং তাদের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত রাখে। টানা তৃতীয় মেয়াদে ব্র্যাক ব্যাংকের কর্মী ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষায় পাশে থাকতে পেরে আমরা গর্বিত।”

২০০১ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে এসএমই, করপোরেট ও রিটেইল গ্রাহকদের সমন্বিত ব্যাংকিং সেবা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক।

১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে মেটলাইফ। বর্তমানে প্রতিষ্ঠানটি সারা দেশে ১০ লক্ষেরও বেশি ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহককে সেবা প্রদান করছে।

 

 

আরও

‘অদম্য গার্ডিয়ান’: সাফল্যের পথে একসঙ্গে এগিয়ে চলার উদযাপন

করপোরেট

‘অদম্য গার্ডিয়ান’: সাফল্যের পথে একসঙ্গে এগিয়ে চলার উদযাপন

‘অদম্য গার্ডিয়ান’ স্লোগানকে সামনে রেখে আজ ২০ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বা...

২০২৬-০৮-২০ ১৮:০৫

এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

করপোরেট

এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

রাজধানীর গুলশানে এক ছাদের নিচেই মিলছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ও প্রিমিয়াম স্বাদের বৈচিত্র্যময় খাবার। ভোজনরসিকদের জন্য...

২০২৬-০৮-২০ ১৬:২৫

ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’

করপোরেট

স্পেশালটি কফি, নিজস্ব বেকারি ও প্রিমিয়াম ডাইনিংয়ে নতুন অভিজ্ঞতা ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’

রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইএল ক্যাফে’ (EL Café)। জনপ্রিয় Espresso Lounge-এর পেছনের টিমের নত...

২০২৬-০৮-২০ ১৩:০২

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ সেশন

করপোরেট

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ সেশন

এশিয়াটিক থ্রি-সিক্সটির নারী কর্মীদের জন্য তৈরি বিশেষ প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ আজ মানসিক স্বাস্থ্য বিষয়ক একট...

২০২৬-০৮-১৮ ১৮:১৬

পোশাক কর্মীদের স্বাস্থ্য সচেতনতায় হপ লুন ও ব্র্যাক হেলথকেয়ারের ক্যাম্প

করপোরেট

পোশাক কর্মীদের স্বাস্থ্য সচেতনতায় হপ লুন ও ব্র্যাক হেলথকেয়ারের ক্যাম্প

পোশাক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বাড়াতে ‘মৌসুমি রোগ থেকে সুরক্ষা ও সচেতনতা ক্যাম্প’ আয়োজন করেছে হপ লুন অ্যাপার...

২০২৬-০৮-১৮ ১৬:৫৩

চতুর্থ মেয়াদে মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম

করপোরেট

চতুর্থ মেয়াদে মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম

চতুর্থ বারের মত দেশের এক নম্বর জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন...

২০২৬-০৮-১৭ ১৯:২৬