রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ সেশন

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ সেশন

এশিয়াটিক থ্রি-সিক্সটির নারী কর্মীদের জন্য তৈরি বিশেষ প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ আজ মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ গ্রুপ সেশনের আয়োজন করেছে। গ্রামীণ হেলথটেক লিমিটেডের ই-হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’র যৌথ সহযোগিতায় রাজধানীর বনানীতে অবস্থিত ‘বাতিঘর আর্ট স্পেস’ -এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

সেশনে ‘হার এশিয়াটিক সার্কেল’ -এর প্রায় ৩০ জন নারী কর্মী অংশগ্রহণ করেন।

নারী কর্মীদের সৃজনশীল, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে এশিয়াটিক থ্রি-সিক্সটি ‘হার এশিয়াটিক সার্কেল’ প্ল্যাটফর্মটি চালু করেছে। বর্তমান ও সাবেক নারী সহকর্মীদের নিয়ে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি সহযোগিতা, দক্ষতা বিনিময় ও মেন্টরশিপের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার একটি সহায়ক পরিসর তৈরি করে।

সেশনে ‘সুখী’র বিশেষজ্ঞগণ আচরণগত পরিবর্তনের মাধ্যমে কীভাবে মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, কিছু হালকা শারীরিক ব্যায়ামের মাধ্যমে দৈনন্দিন জীবনে মানসিক চাপ মোকাবিলা এবং মানসিক সুস্থতা বজায় রাখার কিছু পদ্ধতি সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

এ বিষয়ে ‘সুখী’র ক্লিনিক্যাল ম্যানেজার ডা. সাদিয়া ইফফাত আনাম বলেন, “নারীদের জীবনে পেশাগত ও ব্যক্তিগত, দুই দিকই সামলাতে হয়। তাই, এ দু’ ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখতে আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।”

সেশনটি শেষ হয় উন্মুক্ত আলোচনা ও হালকা আপ্যায়নের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পান।

‘হার এশিয়াটিক সার্কেল’ -এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সেশনটি নারী কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও মেলবন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। একইসাথে, মানসিক ও সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের যত্ন নেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতেও সেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও

হৃদরোগ সচেতনতায় পেশেন্ট ফোরাম আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা

করপোরেট

হৃদরোগ সচেতনতায় পেশেন্ট ফোরাম আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা

হৃদযন্ত্র থেমে গেলে থেমে যায় জীবন। তবে হৃদরোগের অনেক ঝুঁকি ও উপসর্গ সময়মতো শনাক্ত করা গেলে গুরুতর পরিণতি এড়ানো সম্ভব। এই...

২০২৬-০৯-২৯ ১৭:৫৩

ঢাকার কবরস্থানে সংকট বহুমুখী, শেষ ঠিকানা ঘিরে বাড়ছে অর্থের চাপ

করপোরেট

ঢাকার কবরস্থানে সংকট বহুমুখী, শেষ ঠিকানা ঘিরে বাড়ছে অর্থের চাপ

মানুষের জীবনের সবচেয়ে স্পর্শ কাতর অনুভূতি হলো তার স্বজনের সান্নিধ্য। সেই স্বজন যখন প্রয়াত হন তখন মনের অবস্থা ভুক্তভোগী...

২০২৬-০৯-২৯ ১৭:২৫

২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

করপোরেট

কাউন্টারপয়েন্ট রিসার্চ ২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের হিসাবে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযু...

২০২৬-০৯-২৮ ১৯:৩২

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করপোরেট

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘ট্রান্সফর্ম, গ্রোথ অ্যান্ড সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ম প্রতিষ্ঠাবার্ষিক...

২০২৬-০৯-২৭ ২০:১৫

মাইক্রো আরজিবি প্রযুক্তিতে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি

করপোরেট

মাইক্রো আরজিবি প্রযুক্তিতে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি

বাংলাদেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ এনেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপ...

২০২৬-০৯-২৭ ২০:১০

বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

করপোরেট

ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে প্রথমবারের মতো বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল...

২০২৬-০৯-২৭ ১৭:১৩