বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমলগঞ্জে সেগুন কাঠবোঝাই ট্রাক আটক, প্রায় ২৭ ঘনফুট কাঠ জব্দ

কমলগঞ্জে সেগুন কাঠবোঝাই ট্রাক আটক, প্রায় ২৭ ঘনফুট কাঠ জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ভিটের ঢালুয়াছড়া এলাকায় অবৈধভাবে পাচারের সময় একটি সেগুন কাঠবোঝাই ট্রাক স্থানীয় যুবকদের তৎপরতায় আটক করা হয়েছে। পরে বন বিভাগ ও কাঁঠালকান্দি বিজিবি (বিওপি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে বন বিভাগের হেফাজতে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেলে ট্রাকযোগে সেগুন কাঠ পাচারের চেষ্টা করা হলে এলাকার কয়েকজন সচেতন যুবক ট্রাকটি আটকে বন বিভাগ ও কাঁঠালকান্দি বিওপিকে খবর দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে রাজকান্দি রেঞ্জের বন কর্মকর্তা ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে জব্দ তালিকা প্রস্তুত করেন এবং ২৬.০৯ ঘনফুট (প্রায় ২৭ ঘনফুট) সেগুন কাঠ জব্দ করেন।

রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া জানান, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় পরিবেশ সচেতনদের মতে, রেইন ফরেস্ট ও বনজ জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণ, বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢালুয়াছড়ায় ট্রাক আটকের ঘটনা সেই জনসচেতনতারই একটি ইতিবাচক উদাহরণ।

আরও

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

সারা দেশ

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবা...

২০২৬-১০-০৭ ১৫:১৬