সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

খুলনায় ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের  অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

খুলনায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণ, অবৈধ গর্ভপাত ঘটানো, অর্থ আত্মসাৎ এবং পরে বিয়ের বিষয়টি অস্বীকার করার অভিযোগে মোঃ শামীম হোসেন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

তিনি দৌলতপুর থানার মানিকতলা মেইন রোডের ৮৭ নং হোল্ডিং এর ছখিনা মঞ্জিল এর মৃত মোশাররফ হোসেনের পুত্র। তিনি খুলনার একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বলে সূত্র জানিয়েছে।
আজ মঙ্গলবার খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন সোনাডাঙ্গা থানা এলাকার ১৪১ নং আপার যশোর রোডের নামজা সুলতানা ও মৃত কাজী সিরজুর রহমানের মেয়ে ভুক্তভোগী ওয়াহিদা রহমান (৪৪)। আদালত মামলাটি আমলে নিয়ে তা তদেন্তর জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বাদী ওয়াহিদা রহমান উল্লেখ করেন, চলতি বছরের ২ ফেব্রুয়ারি পরিচয়ের সূত্র ধরে শামীমের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে আসামি তাকে বিয়ের প্রস্তাব এবং সংসার করার প্রতিশ্রুতি দেন। একপর্যায়ে ২শ’ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত এ্যাফিডেভিট কাগজে স্বাক্ষর নিয়ে ৩ লক্ষ টাকা দেনমোহর ধার্যে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে বিশ্বাস করান এবং পরে রেজিস্ট্রি কাবিন মূলে আনুষ্ঠানিক ভাবে বিবাহ সম্পন্ন করবেন বলে আশ^াস প্রদান করেন।

অভিযোগে আরও বলা হয়, ওই বিশ্বাসের সুযোগ নিয়ে আসামি একাধিকবার বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এতে বাদী অন্তঃসত্ত্বা হলে আসামি গর্ভের সন্তান নষ্ট করে দেন বলেও অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, পরবর্তীতে তিনি কাবিননামা বা বিয়ের নিবন্ধনের কাগজপত্র চাইলে আসামি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। একপর্যায়ে জানিয়ে দেন, তাদের মধ্যে কোনো বৈধ বিয়ে হয়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ব্যবসার কথা বলে বাদীর কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা গ্রহণ করেন আসামি। এছাড়া বিভিন্ন সময় তাকে গালিগালাজ, অপমান, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। পরে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলাটি দায়ের করেন।

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮