সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খৈয়াছড়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

খৈয়াছড়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছ। শনিবার (৩০ মে) বিকালে উপজেলার খৈয়াচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের নব-নির্বাচিত এমপি নুরুল আমিন।

খৈয়াচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আরিফ মাঈনুদ্দিনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন মীরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশীদ, এস এম সুমন ও উপজেলা শ্রমিক দলের সভাপতি দিদারুল করিম মাস্টার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, খৈয়াচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, ইউনিয়ন যুবদলের আহবায়ক জহির উদ্দিন সুমন, সদস্য সচিব আবু তালেব শিবলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিক, সদস্য সচিব আকবর মির্জা, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক আসলাম খান, সাহেরখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হোসেন, মো. শাহজাহান খোকন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, মীরসরাইয়ের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দলীয় ভেদাভেদ ভুলে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, সম্প্রতি মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হিসেবে নির্বাচিত এস এম সুমন ও হারুনুর রশীদ দায়িত্ব পেয়েছেন। আমি বিশ্বাস করি, তারা যুবসমাজকে সংগঠিত করে দলের আদর্শ বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠান শেষে সম্প্রতি মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক নির্বাচিত হওয়ায় প্রধান সমন্বয়ক এস এম সুমন ও মো. হারুনুর রশীদকে সংবর্ধনা দেয়া ও সন্মাননা ক্রেষ্ট তুলে দেন।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১