বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কাপ্তাইয়ে ৬১০ জন কৃষকদের মাঝে বৃক্ষ রোপণের চারা,  সার, বীজ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন

কাপ্তাইয়ে ৬১০ জন কৃষকদের মাঝে বৃক্ষ রোপণের চারা,  সার, বীজ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসনের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে ৬ শত ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজি এবং সার বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই)  বেলা সাড়ে ১২ টায় কাপ্তাই কৃষি অফিস চত্বরে কৃষি উপকরণ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে যে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন, তারই ধারাবাহিকতায় আজকে কৃষকদের মাঝে বৃক্ষের চারা সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আমরা আশা করছি, আপনারা প্রতিজন এই চারা গুলো নিয়ে স্ব- স্ব আঙ্গিনা এবং জমিতে লাগাবেন, যাতে করে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি।

কাপ্তাই উপজেলা  কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। 

এসময় কাপ্তাই উপজেলা কৃষক  দলের সভাপতি নুরুল হক বাচা সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসারগণ এবং কৃষকরা  উপস্থিত ছিলেন। 

এর আগে অতিথিরা জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন। 

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো: আহসান হাবীব জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসনের আওতায় কাপ্তাইয়ের ৪ শত ১০ জন কৃষককে জনপ্রতি   ৫ টি করে বিভিন্ন প্রজাতির  বৃক্ষের চারা, ৫ টি বাঁশের খুঁটি  এবং  ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়। এছাড়া ২  শত জন কৃষককে  গ্রীষ্মকালিন সবজির বীজ,  ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি 

এমওপি সার, ৩০ টি লেবুর চারা এবং  ৩০ কেজি  জৈব সার বিতরণ করা হয়েছে। মোকাদ্দেম সাঈফ

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩