সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রির ঝুঁকিপূর্ণ শুকনো ডাল, দুর্ঘটনার শঙ্কায় ব্যবসায়ী ও পথচারীরা

আগেও প্রাণহানির ঘটনা, দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদের আশঙ্কা—প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রির ঝুঁকিপূর্ণ শুকনো ডাল, দুর্ঘটনার শঙ্কায় ব্যবসায়ী ও পথচারীরা

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়ক সংলগ্ন নতুন বাজার এলাকায় শতবর্ষী রেইনট্রি গাছের ঝুলন্ত শুকনো ডাল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে উঠেছে। গাছগুলোর উঁচু অংশে থাকা বড় বড় শুকনো ডাল যেকোনো সময় ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

উল্লেখ্য, ২০১৮ সালে একই এলাকায় একটি গাছের ডাল ভেঙে পড়ে ফাহমিদা বেগম নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছিল। কিন্তু সেই ঘটনার পরও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে এই ব্যস্ত সড়ক দিয়ে। নতুন বাজার এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় ঝুঁকি আরও বেড়েছে। অনেক ব্যবসায়ী ঠিক ঝুঁকিপূর্ণ ডালের নিচেই দোকান পরিচালনা করছেন, যা তাদের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় মুরগি ব্যবসায়ী আলী হোসেন বলেন, “প্রতিদিন আতঙ্ক নিয়ে দোকানে বসে থাকি। বাতাস হলেই মনে হয় এই বুঝি ডাল ভেঙে পড়বে।” তিনি জানান, পৌরসভার পূর্ব পাশে একটি স-মিলের কাছেও একইভাবে একটি রেইনট্রি গাছের বড় শুকনো ডাল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

হোমিওপ্যাথি চিকিৎসক ডা. অজয় পাল বলেন, “আগেও এখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আবারও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ ডাল অপসারণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, বিষয়টি জেলা পরিষদের আওতাধীন হওয়ায় জেলা পর্যায়ের সভায় উপস্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন।

এদিকে, চলমান কালবৈশাখীসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই বিলম্ব না করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

আরও

দুই বোনকে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর করে কারাদণ্ড

সারা দেশ

দুই বোনকে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর করে কারাদণ্ড

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভারতে পাচার করে অনৈতিক কাজে বাধ্য করার মামলায় মো. শহীদ শেখ (৫০) নামের এক ব্যক্তিকে...

২০২৬-০৯-১৪ ১৮:৩১

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

সারা দেশ

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে...

২০২৬-০৯-১৪ ১৮:৩০

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

সারা দেশ

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন,ব্রিকস সম্মেলনের ব্যাপারে বাংলাদেশ সরকারের এখনো খোলা...

২০২৬-০৯-১৪ ১৮:১৯

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

সারা দেশ

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাইবা...

২০২৬-০৯-১৪ ১৮:১৬

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

সারা দেশ

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

ধামরাইয়ে কোনো সরকারী খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে...

২০২৬-০৯-১৪ ১৮:১৫

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

সারা দেশ

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশ...

২০২৬-০৯-১৪ ১৭:১৩