মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: খন্দকার মুক্তাদির

জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: খন্দকার মুক্তাদির

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর নজরদারি রাখবে এবং কেউ কৃত্রিমভাবে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (০৮ মে) সিলেট জেলা পরিষদের ‘ন্যাচারাল পার্ক’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজার নিয়ন্ত্রণে কঠোর বার্তা
মন্ত্রী বলেন, "জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতি একটি সাময়িক পরিস্থিতি। তবে একে পুঁজি করে যারা নিত্যপণ্যের দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার নজরদারিতে বিশেষ তদারকি সেল কাজ করছে।"

পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার কৌশল হিসেবে বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, "পণ্যের পরিবহন ব্যয় কমানো না গেলে সরবরাহ সচল রাখা ও দাম কমানো সম্ভব হবে না। এ জন্য দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।"

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, "চুক্তির কোনো ধারা যদি দেশের স্বার্থবিরোধী বলে প্রতীয়মান হয়, তবে তা পরিবর্তনের সুযোগ ওই চুক্তির মধ্যেই রাখা হয়েছে। ফলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।"

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ সিনহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সদর উপজেলা পরিষদের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

আরও

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

সারা দেশ

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দ...

২০২৬-০৯-২৯ ১৮:৪৩

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

সারা দেশ

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়মিত কর্মস্থলে আসেন না তিনি।...

২০২৬-০৯-২৯ ১৮:৪১

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

সারা দেশ

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ময়মনসিংহের পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তচাপ ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প...

২০২৬-০৯-২৯ ১৮:৪০

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

সারা দেশ

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসন...

২০২৬-০৯-২৯ ১৮:৩৮