শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জ্বালানি পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

জ্বালানি পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে সাময়িক বিলম্ব হলেও দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউসে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে এলএনজি খালাস কার্যক্রম শুরু হয়েছে। দুপুরের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে যশোরবাসীর জন্য সুখবর দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

ফেনীতে সড়ক উন্নয়ন কাজে চাঁদা দাবির সত্যতা পায়নি বিএনপির তদন্ত কমিটি

সারা দেশ

ফেনীতে সড়ক উন্নয়ন কাজে চাঁদা দাবির সত্যতা পায়নি বিএনপির তদন্ত কমিটি

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর সোমবারিয়া বাজার এলাকায় এলজিইডি’র গ্রামীণ সড়ক উন্নয়ন কাজে চাঁদাদাবীর ঘটনা তদন...

২০২৬-০৯-২৬ ১৯:২৪

মানিকগঞ্জে উল্টোপথে আসা বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

সারা দেশ

মানিকগঞ্জে উল্টোপথে আসা বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও...

২০২৬-০৯-২৬ ১৯:০৩

গাইবান্ধায় বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম সংলগ্ন শিবপুর সড়কে একটি কালভার্টের নিচ থেকে বিদেশী পিস্তুল, দুই র...

২০২৬-০৯-২৬ ১৮:৫৯

ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

সারা দেশ

ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুকবুল ছৈয়াল...

২০২৬-০৯-২৬ ১৮:৪৪

নবীন আইনজীবীদের সিনিয়রদের কাজ অনুসরণের পরামর্শ মীর হেলালের

সারা দেশ

নবীন আইনজীবীদের সিনিয়রদের কাজ অনুসরণের পরামর্শ মীর হেলালের

নবীন আইনজীবীদের নিয়মিত আদালতে উপস্থিত থেকে সিনিয়র আইনজীবীদের কাজ অনুসরণ এবং পুরোনো মামলা ও রায় পড়ার পরামর্শ দিয়েছেন ভূমি...

২০২৬-০৯-২৬ ১৮:৩৯

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মন্ত্রী আরিফুলের

সারা দেশ

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মন্ত্রী আরিফুলের

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী...

২০২৬-০৯-২৬ ১৮:৩২