বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা

শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর সম্মানের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

সকাল ১০টায় ঝালকাঠি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা বিএনপিসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরও

“জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬” উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

সারা দেশ

“জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬” উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অদ্য ০৫ আগষ্ট ২০২৬ খ্রি. 'জুলাই গণঅভ্যুত্থান দিব...

২০২৬-০৮-০৫ ১৮:৪৮

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

সারা দেশ

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপির...

২০২৬-০৮-০৫ ১৮:৪৭

কুলাউড়ায় চুরির অভিযোগকে কেন্দ্র করে বৃদ্ধ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

সারা দেশ

কুলাউড়ায় চুরির অভিযোগকে কেন্দ্র করে বৃদ্ধ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর (খাদিমপাড়া) গ্রামে চুরির অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে এক বৃদ্ধ ব্যবসায়...

২০২৬-০৮-০৫ ১৮:৪৬

ধামরাইয়ে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল

সারা দেশ

ধামরাইয়ে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল

ঢাকার ধামরাইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ে গণতন্ত্র পুনরুদ্ধা...

২০২৬-০৮-০৫ ১৮:৪৫

রংপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা মানুষের ঢল

সারা দেশ

রংপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা মানুষের ঢল

প্রতিকূল আবহাওয়ার মাঝেও রংপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। জুলাই গণঅভ্যুত্থানে শ...

২০২৬-০৮-০৫ ১৮:৪৪

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন

সারা দেশ

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন

আইএমএফের (IMF) প্রাক্কলন অনুযায়ী ২০২৮-২৯ অর্থবছরে (FY29) ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে চলেছে। স...

২০২৬-০৮-০৫ ১৭:৫৮