সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা দেওয়ার পর মাটিতে পড়ে রেজিয়া খাতুন (৮২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত কাজিমুদ্দিনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে রেজিয়া খাতুনের সঙ্গে তার ছেলে দুলাল মিয়া ও পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে রেজিয়া খাতুন মাটিতে পড়ে যান। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে হালুয়াঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে। এ সময় তার ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরাকে আটক করা হয়।

নিহত রেজিয়া খাতুনের প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, মা, ছেলে ও ছেলের বউয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার বাড়ির পাশের জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রেজিয়া খাতুনকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে মাটিতে ঢলে পড়তে দেখা যায়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দুলাল মিয়া ও তার স্ত্রী হোসনে আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২