সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জলাতঙ্ক প্রতিরোধে ফেনী পৌরসভায় ৬৫০ বেওয়ারিশ কুকুরকে টিকাদান শুরু

জলাতঙ্ক প্রতিরোধে ফেনী পৌরসভায়  ৬৫০ বেওয়ারিশ কুকুরকে টিকাদান শুরু

জলাতঙ্কের ঝুঁকি কমাতে ফেনী পৌরসভার উদ্যোগে বেওয়ারিশ কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ১৫ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনে পৌরসভার আওতাধীন প্রায় ৬৫০টি বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে।​সোমবার (১০ আগস্ট) দুপুরে ফেনী পৌরসভা কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

​স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মোবারক হোসেন দুলাল ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ, যা মূলত আক্রান্ত কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ের মাধ্যমে ছড়ায়। জলাতঙ্কমুক্ত শহর গড়তে বেওয়ারিশ কুকুরকে টিকার আওতায় আনার পাশাপাশি গণসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পোস্টারিংসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

​আয়োজকরা জানান, ১৫ দিনের এ কর্মসূচিতে সাতজন কর্মী ও একজন সুপারভাইজার ১৮টি ওয়ার্ডে সরাসরি মাঠে কাজ করবেন। টিকা দেওয়া সম্পন্ন হলে চিহ্নিত করার সুবিধার্থে কুকুরগুলোর শরীরে নির্দিষ্ট রং দেওয়া হবে।

​এ ছাড়া পৌর এলাকার কোনো প্রাণী জলাতঙ্কসহ জটিল রোগে আক্রান্ত হলে দ্রুত খবর পৌঁছাতে এবং ব্যবস্থা নিতে ‘মাই ফেনী’ নামের একটি অ্যাপ কার্যকরভাবে চালু করার কথা জানান সংশ্লিষ্টরা।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি কুকুরকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন ও 'ফেনী এলিমেন্টস লাভার' সংগঠনের প্রধান সমন্বয়ক সাইমুন ফারাবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১