সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহের কুমড়াবাড়িয়ায় ১,০২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণের উদ্বোধন

ঝিনাইদহের কুমড়াবাড়িয়ায় ১,০২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণের উদ্বোধন

ঝিনাইদহ সদর উপজেলার ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নে জলবায়ু উন্নয়ন, নারীদের রিজিলিয়েন্স বৃদ্ধি, পুষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে লোকালি-লেড ক্লাইমেট অ্যাকশন প্লান (লোক্যাপ) বাস্তবায়নের লক্ষ্যে ১ হাজার ২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড ও প্রসিড প্রকল্পের সহযোগিতায় নারী জলবায়ু ক্লাব ও কমিউনিটি মনিটরিং কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এসব বৃক্ষ রোপণ করা হবে।

অনুষ্ঠানে কুমড়াবাড়িয়া কমিউনিটি মনিটরিং কমিটির সভাপতি মো. হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল করিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ম্যাপ পার্টনার ও শেল্টার সমাজকল্যাণ সংস্থার পরিচালক শাহিন আলম, ঝিনাইদহ আদিবাসী ফোরামের সভাপতি নীল কান্ত বিশ্বাস, নারী জলবায়ু ক্লাবের সভাপতি ছলিমা খাতুন, অ্যাডভোকেট নাছির উদ্দিন বিশ্বাস, নজরুল ইসলাম, কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান হারুণ-অর-রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিডিপি, ঝিনাইদহের এরিয়া কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে স্থানীয় মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং বনজ বৃক্ষের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। স্থানীয় জনগণ, বিশেষ করে নারীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ জলবায়ু সহনশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, আদিবাসী প্রতিনিধি, সমাজসেবক, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় কুমড়াবাড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ১ হাজার ২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হবে। আয়োজকরা এসব বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১