রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে সরকারি দপ্তরে জনবল সংকট: দুই হাজার পদ শূন্য, সেবায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ঝিনাইদহে সরকারি দপ্তরে জনবল সংকট: দুই হাজার পদ শূন্য, সেবায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ঝিনাইদহ জেলার অন্তত অর্ধশত সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে প্রায় দুই হাজার গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে মারাত্মক স্থবিরতা দেখা দিয়েছে। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাবে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, ফলে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তি ও হয়রানিতে। সেবা না পেয়ে দিন দিন মানুষের ক্ষোভও বাড়ছে।

জানা গেছে, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য রয়েছে। নিয়োগ প্রক্রিয়া বন্ধ বা দীর্ঘসূত্রতার কারণে একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় জনবল না থাকায় ফাইল নিষ্পত্তি থেকে শুরু করে সেবামূলক কার্যক্রম মারাত্মকভাবে বিলম্বিত হচ্ছে।

সেবা নিতে আসা ভুক্তভোগীরা জানান, একটি কাজ সম্পন্ন করতে তাদের একাধিকবার ঝিনাইদহ শহরে আসতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তার অভাবে ফাইল দিনের পর দিন পড়ে থাকছে। এতে বিশেষ করে গ্রামের সাধারণ মানুষকে মাসের পর মাস ভোগান্তি পোহাতে হচ্ছে।

সবচেয়ে বেশি সংকট দেখা গেছে জেলা প্রশাসকের কার্যালয়, আদালত, ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ অফিস, এলজিইডি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিআরটিএ, মৎস্য বিভাগ, শিক্ষা বিভাগসহ অন্তত অর্ধশত সরকারি দপ্তরে।

জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাধারণ শাখায় এসিল্যান্ড, উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটম্যান পদ শূন্য রয়েছে। এছাড়া ৮টি কানুনগো পদের সবগুলোই খালি। ৭০টি নায়েব পদের মধ্যে ১৬টি এবং ৭০টি সহকারী নায়েব পদের মধ্যে ৫৮টি পদ শূন্য। রাজস্ব শাখায় ২২৩টি পদের মধ্যে ৬৪টি পদে কোনো জনবল নেই।

স্বাস্থ্য বিভাগে পরিস্থিতি আরও সংকটজনক। সিভিল সার্জন অফিসের তথ্যমতে, চিকিৎসকের ৩২২টি পদের মধ্যে ১৮২টি, স্বাস্থ্য সহকারীর ২৩৯টির মধ্যে ১৪০টি, অফিস সহায়ক ৫২টি পদের মধ্যে ২৫টি, ওয়ার্ড বয় ১৫টি পদে ৯টি, ৩৩টি সুইপার পদে ১৭টি ও আয়া পদে ১০টির মধ্যে ৭টি পদেও উল্লেখযোগ্য সংখ্যক শূন্যতা রয়েছে।

পরিবার পরিকল্পনা বিভাগে উপ-পরিচালক মোজাম্মেল করিম জানান, তার দপ্তরে ৮০১টি পদের মধ্যে ২৬৭টি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, তার দপ্তরে ২৮২টি পদের মধ্যে ১০২টি পদ খালি রয়েছে, যা মাঠ পর্যায়ের সেবায় বড় ধরনের প্রভাব ফেলছে।

এছাড়া জেলা পরিষদ, পুলিশ সুপারের কার্যালয়, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন, পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি অফিসেও উল্লেখযোগ্য সংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। আয়কর অফিসে কোনো স্থায়ী জনবল না থাকায় অন্য অঞ্চল থেকে কর্মকর্তা এনে কাজ চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমি অফিসে কর্মকর্তা না থাকায় নামজারি কার্যক্রম ধীরগতির। ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে ৭৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রতিদিন শত শত মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

এছাড়া ঝিনাইদহ ইসলামি ফাউন্ডেশন, বিটিসিএল, যুব উন্নয়ন অধিদপ্তর, পল্লী উন্নয়ন, সমাজসেবা, সরকারী মুক ও বধির স্কুল, ম্যাটস, ইনষ্টিটিটিউট অব হেলথ টেরনোলজি ও সরকারী শিশু হাসাপাতালে তীব্র জনবল সংকট রয়েছে। ঝিনাইদহ বিটিসিএল অফিসে ১৯৯৯ সালের পর থেকে নিয়োগ বন্ধ।

এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক মো: নোমান হোসেন জানান, সীমিত জনবল দিয়ে সেবা চালু রাখার চেষ্টা করা হচ্ছে। কিছু পদে মামলা জটিলতা থাকায় নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। অধিকাংশ নিয়োগের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। তবে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

সারা দেশ

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার ১৭ বছর শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফে...

২০২৬-০৯-১৩ ১৮:১০

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মা...

২০২৬-০৯-১৩ ১৮:০৯

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জে...

২০২৬-০৯-১৩ ১৭:১৫

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজে...

২০২৬-০৯-১৩ ১৭:১৩

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

সারা দেশ

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু...

২০২৬-০৯-১৩ ১৭:০৮

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সারা দেশ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি ফ...

২০২৬-০৯-১৩ ১৬:৩৭