সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় দুই কিশোর নিহত

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় দুই কিশোর নিহত

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জানায়, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌছলে মাহিন্দ্র গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। সেসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত হয়।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর হোসেন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান,  বেপরোয়া গতিতে মহেন্দ্র গাড়ির সাথে সংঘর্ষের কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘাতক ট্র্যাক আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার রাতেই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সারা দেশ

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের...

২০২৬-০৮-১৬ ২২:২২

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত...

২০২৬-০৮-১৬ ২০:০৭

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সারা দেশ

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ন...

২০২৬-০৮-১৬ ১৯:৪৩

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

সারা দেশ

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার পর এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং নয় দিন শিকলবন্দি করে রাখার অভিযোগে...

২০২৬-০৮-১৬ ১৯:৪১