রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও পিরোজপুর মৎস্য অধিদপ্তর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। র‍্যালিটি জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জেলেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের টেকসই উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়াতে হবে। এতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়বে।

আরও

কালুখালীর ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগও আওয়ামীলীগের কর্মী: জনমনে ক্ষোভ

সারা দেশ

কালুখালীর ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগও আওয়ামীলীগের কর্মী: জনমনে ক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সামাজিক সুরক্ষা খাতের ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদায়ন নিয়ে স...

২০২৬-০৮-১৬ ১৮:০৯

গাইবান্ধায় সাঁওতালদের প্রতিবাদ সমাবেশে ঘোষণা, ‎দ্রুত হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতালদের প্রতিবাদ সমাবেশে ঘোষণা, ‎দ্রুত হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিরীহ সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি ও চুরির মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ হয়...

২০২৬-০৮-১৬ ১৮:০৮

১০ বেডের লাইসেন্স, রোগী ৩৫–৪০: ফরিদপুরের ‘উত্তরণ’ মাদক নিরাময় কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগ

সারা দেশ

১০ বেডের লাইসেন্স, রোগী ৩৫–৪০: ফরিদপুরের ‘উত্তরণ’ মাদক নিরাময় কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগ

ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় গড়ে ওঠা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর অনেকগুলোর বিরুদ্ধে সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়, চি...

২০২৬-০৮-১৬ ১৮:০৭

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি প্রদান

সারা দেশ

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি প্রদান

ট্রেড ইউনিয়নের অধিকার হরণকারী মেয়াদোত্তীর্ণ ২০২৩ সালে ঘোষিত চা শ্রমিকদের মজুরি গেজেট বাতিল এবং অবিলম্বে চা শ্রমিকদের জন্...

২০২৬-০৮-১৬ ১৭:১৮

সোনারগাঁয়ে মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন পোনা অবমুক্ত, সম্মাননা পেলেন ৩ সফল চাষি

সারা দেশ

সোনারগাঁয়ে মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন পোনা অবমুক্ত, সম্মাননা পেলেন ৩ সফল চাষি

'রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে...

২০২৬-০৮-১৬ ১৭:১৭