সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝড়ে নৌকাডুবি, ‎নিজের জীবন দিয়ে ছেলেকে বাঁচালেন বাবা

ঝড়ে নৌকাডুবি, ‎নিজের জীবন দিয়ে ছেলেকে বাঁচালেন বাবা

রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ের মধ্যে নৌকা ডুবে মো. সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নৌকাডুবির পর নিজের চার বছর বয়সী ছেলেকে বাঁচাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত পানিতে তলিয়ে যান তিনি।

রোববার (১৬ আগস্ট) আনুমানিক বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনী বাজার থেকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন সালাম ও তার চার বছরের ছেলে। পথে হঠাৎ ঝড় শুরু হলে হ্রদে বড় বড় ঢেউ সৃষ্টি হয়। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়।

‎নৌকাডুবির পর ছেলেকে নিয়ে সাঁতরে নিরাপদে ওঠার চেষ্টা করেন সালাম। এ সময় ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া একটি ট্রলারের লোকজন শিশুটিকে দেখতে পেয়ে এগিয়ে যান। পরে সালামের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে ট্রলারে তোলা সম্ভব হলেও ঝড়ো আবহাওয়ার মধ্যে সালামকে আর উদ্ধার করা যায়নি। কিছুক্ষণের মধ্যেই তিনি পানিতে তলিয়ে যান।

‎গুলশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সালাম তার ছেলেকে নিয়ে মাইনী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ের কারণে নৌকাটি ডুবে যায়। শিশুটিকে উদ্ধার করা গেলেও সালাম নিখোঁজ রয়েছেন।

শিশুটিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান। তিনি বলেন, শিশুটির পেটে পানি ঢুকে যাওয়ায় হাসপাতালে আনার পর কিছুটা জটিলতা দেখা দিয়েছিল। চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়েছে।

‎এদিকে সালামকে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করেন। লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, রাঙামাটি জেলা সদর থেকে একটি ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। 

‎রোববার রাত পর্যন্ত স্থানীয় লোকজনও হ্রদের ওই এলাকায় সালামের সন্ধানে তল্লাশি চালাচ্ছিলেন। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২