শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২২ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে এ জালগুলো জব্দ করা হয় ।

এসময় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসা.সাইয়্যেদা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে।মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে নদী থেকে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি ‘চায়না দুয়ারী’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের ২টি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।পরে দুপুরের দিকে জালগুলো শহরের গুরুধাম এলাকায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি বলেন, ২০২৬–২০২৭ অর্থবছরে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

সারা দেশ

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ উপলক্ষে গ্রাম্য মেলা ও লালন সংগীত আয়োজন করা হ...

২০২৬-১০-০২ ২২:৩৭

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

সারা দেশ

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

গাইবান্ধার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। গার্ড অব অনার শেষে তাকে ধর্মীয়...

২০২৬-১০-০২ ২২:২৮

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

সারা দেশ

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

বার্ধ্যক্য ও শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় ও প্রাথমিক সদস...

২০২৬-১০-০২ ২০:৩৩

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রাক্টর-অটোরিকশার  ত্রিমুখী সংঘর্ষে অটো চালক নিহত, আহত ২

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটো চালক নিহত, আহত ২

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক ন...

২০২৬-১০-০২ ১৯:১২

মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সারা দেশ

মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মোবা...

২০২৬-১০-০২ ১৭:৫৯