শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স খাদে,আহত ৪

ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স খাদে,আহত ৪

ঝালকাঠি থেকে রোগি নিয়ে ঢাকায় যাওয়ার পথে এম্বুলেন্স ছিটকে পড়ে এম্বুলেন্সে থাকা রোগী ফজলুল হকসহ চারজন যাত্রী আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এম্বুলেন্সে থাকা ড্রাইভার পালিয়ে গেছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঝালকাঠি শহর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে এম্বুলেন্সটি নলছিটির রায়াপুর এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পরে যায়। এ ঘটনায় এম্বুলেন্সে থাকা রোগী ফজলুল হকের পা ভেঙে গেছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে এম্বুলেন্স থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। 
রোগীর ভাতিজা মতিন রহমান জানান, চাচা ফজলুল হক প্রতিমাসে নিয়মিত চেকআপ করানোর জন্য ঢাকার একটি হাসাপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তার এই দূর্ঘটনার শিকার হয়ে তার একটি পা ভেঙে গেছে। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি এম্বুলেন্সে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ বলেন, এম্বুলেন্সটি উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরও

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

সারা দেশ

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ উপলক্ষে গ্রাম্য মেলা ও লালন সংগীত আয়োজন করা হ...

২০২৬-১০-০২ ২২:৩৭

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

সারা দেশ

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

গাইবান্ধার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। গার্ড অব অনার শেষে তাকে ধর্মীয়...

২০২৬-১০-০২ ২২:২৮

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

সারা দেশ

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

বার্ধ্যক্য ও শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় ও প্রাথমিক সদস...

২০২৬-১০-০২ ২০:৩৩

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রাক্টর-অটোরিকশার  ত্রিমুখী সংঘর্ষে অটো চালক নিহত, আহত ২

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটো চালক নিহত, আহত ২

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক ন...

২০২৬-১০-০২ ১৯:১২

মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সারা দেশ

মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মোবা...

২০২৬-১০-০২ ১৭:৫৯