শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, সহ-সভাপতি পদে বাংলাভিশনের মাসউদুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংগঠনটির সকল পদেই প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন। নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা  লেলিন বালা মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁ 

আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রতন আচার্য (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ পদে জরুল ইসলাম জলিল (আরটিভি), দপ্তর সম্পাদক পদে বরকত হোসেন মৃধা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মইনুল হক লিপু (চ্যানেল ১৮ ও এটিএন নিউজ) এবং ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম (নাগরিক টিভি) নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) ও শহিদুল আলম (জি টিভি)।

১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচনের তফসিল অনুযায়ী ১৭ মে মনোনয়নপত্র বিতরণ, ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়। নির্ধারিত ২০ মে ভোটগ্রহণের তারিখ থাকলেও প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

১৭ মে নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সংগঠনটির মোট ভোটার সংখ্যা ২২ জন।

আরও

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

সারা দেশ

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ উপলক্ষে গ্রাম্য মেলা ও লালন সংগীত আয়োজন করা হ...

২০২৬-১০-০২ ২২:৩৭

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

সারা দেশ

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

গাইবান্ধার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। গার্ড অব অনার শেষে তাকে ধর্মীয়...

২০২৬-১০-০২ ২২:২৮

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

সারা দেশ

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

বার্ধ্যক্য ও শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় ও প্রাথমিক সদস...

২০২৬-১০-০২ ২০:৩৩

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রাক্টর-অটোরিকশার  ত্রিমুখী সংঘর্ষে অটো চালক নিহত, আহত ২

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটো চালক নিহত, আহত ২

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক ন...

২০২৬-১০-০২ ১৯:১২

মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সারা দেশ

মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মোবা...

২০২৬-১০-০২ ১৭:৫৯