শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিভিন্ন দিক তুলে ধরলেন নায়াব ইউসুফ এমপি

জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিভিন্ন দিক তুলে ধরলেন নায়াব ইউসুফ এমপি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট আলোচনায় বক্তব্য দেন তিনি। এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাজেটের ওপর বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, সহজ শর্তে ঋণ প্রদান, ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ, কুটির ও হস্তশিল্পের বিকাশ এবং কুটির শিল্পভিত্তিক বাণিজ্য মেলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পাট শিল্পের উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।

তিনি পদ্মা নদীর ভাঙন রোধে কার্যকর নদীশাসন ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং নদীভাঙন কবলিত এলাকার উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানান। এছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়নে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

শিক্ষাখাত নিয়ে আলোচনায় তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, গণশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বয়স্কদের জন্য নৈশকালীন বিদ্যালয় চালুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

বাজেট আলোচনায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্যের এসব প্রস্তাব স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

আরও

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

জাতীয়

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ব...

২০২৬-১০-০৯ ২১:০২

রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুতই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের আশা রোসাটমের

জাতীয়

রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুতই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের আশা রোসাটমের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্...

২০২৬-১০-০৯ ২০:৪৪

রাজনীতি হতে হবে জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

রাজনীতি হতে হবে জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য: স্থানীয় সরকারমন্ত্রী

রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে বলে মন্তব্য...

২০২৬-১০-০৯ ২০:৩৬

দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা, সবাইকে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

জাতীয়

দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা, সবাইকে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

আসন্ন দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩...

২০২৬-১০-০৯ ১৯:৩৫

ঢাকা মেডিকেলে রোগী রেখে টিকিট কাটার কথা বলে উধাও দুই ব্যক্তি

জাতীয়

ঢাকা মেডিকেলে রোগী রেখে টিকিট কাটার কথা বলে উধাও দুই ব্যক্তি

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই...

২০২৬-১০-০৯ ১৯:৩১

খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে চায় সরকার: আমিনুল হক

জাতীয়

খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে চায় সরকার: আমিনুল হক

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তুলতে...

২০২৬-১০-০৯ ১৯:২৬