সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জামালপুরে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, পাঁচজন আটক

জামালপুরে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, পাঁচজন আটক

জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় পিকআপচালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) ভোররাত ৪টার দিকে নরুন্দি চকবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হকের দিকনির্দেশনায় এএসআই নিজামীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় স্থানীয় লোকজনও পুলিশকে সহযোগিতা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরুন্দির মিরাপুর ঘাট এলাকা থেকে একটি পিকআপে করে ঘোড়ার মাংস ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথে নরুন্দি চকবাজার এলাকায় পুলিশ পিকআপটি আটক করে। পরে পিকআপে থাকা ১৮ বস্তা মাংস উদ্ধার করা হয়, যার পরিমাণ আনুমানিক ৯৫০ কেজি।

আটক ব্যক্তিরা হলেন—মো. জুয়েল, পিতা রমজান আলী; শহীদ মিয়া, পিতা নুরুল ইসলাম; আফজাল মিয়া, পিতা আবুল হোসেন; হুমায়ুন, পিতা মকবুল হোসেন এবং রাসেল মিয়া, পিতা আমির হোসেন। তাদের বাড়ি জামালপুর, টাঙ্গাইল, শরীয়তপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাংস ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এর আগে একইভাবে মাংস পরিবহনের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানা গেছে।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে তিনজনকে ছয় মাস করে এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জামালপুরের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমন হোসেন।

এ বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি এ ব্যবসা করে আসছিল আমরা এদের ধরার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিনয় চালাই কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায়। গতরাত্রে গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটায় নরুন্দি মিরাপুর ঘাটে পিকআপে মাংস লোড হওয়ার খবর পেয়ে নন্দী বাজারে অবস্থান নেই, ঘটনাটি তদন্ত করে মাংসের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও

পাইকগাছায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর উপর

সারা দেশ

পাইকগাছায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর উপর

খুলনার পাইকগাছার কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছ...

২০২৬-০৮-২৩ ২২:০৫

খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আরও দুই আসামী গ্রেফতার

সারা দেশ

খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আরও দুই আসামী গ্রেফতার

খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার এর মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি।গ...

২০২৬-০৮-২৩ ২২:০৪

মাদক ছেড়ে ঘুরতে চল: সাভারে বিএনপি নেতা মোহাম্মদ আলী'র উদ্যোগে ব্যতিক্রমী নৌকা ভ্রমণ

সারা দেশ

মাদক ছেড়ে ঘুরতে চল: সাভারে বিএনপি নেতা মোহাম্মদ আলী'র উদ্যোগে ব্যতিক্রমী নৌকা ভ্রমণ

তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে 'মাদক ছেড়ে ঘুরতে চল' স্লোগানে ব্যতিক্রমী নৌকা ভ্রমণের আয়োজন করা...

২০২৬-০৮-২৩ ২০:৫৬

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়গ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন

সারা দেশ

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়গ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন

সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল এবং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দা...

২০২৬-০৮-২৩ ২০:৫৪

নেত্রকোনায় জামাইয়ের কুটারের আঘাতে শাশুড়ি নিহত ; ঘাতক জামাই আটক

সারা দেশ

নেত্রকোনায় জামাইয়ের কুটারের আঘাতে শাশুড়ি নিহত ; ঘাতক জামাই আটক

নেত্রকোনার দুর্গাপুরে মেয়ের জামাইয়ের কুটারের আঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছেন। নিহত শাশুড়ি সাহারা খাতুন (৫৮) উপজেলার চন্ড...

২০২৬-০৮-২৩ ১৯:৫৩

খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

সারা দেশ

খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

দিনাজপুরের খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট...

২০২৬-০৮-২৩ ১৯:৫২