সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পাঠানের উদ্যোগে শনিবার এ আয়োজন করা হয়।
সকাল ৭টার দিকে সাভারনামা বাজার থেকে যাত্রা শুরু করে নৌকাটি জাপার হাট বাজার পর্যন্ত যায়। দিনব্যাপী এ ভ্রমণে এলাকার ময়মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি ও প্রায় শতাধিক তরুণ অংশ নেন। আনন্দ-আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি উপভোগ করেন সবাই।
মোহাম্মদ আলী পাঠান বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি ময়মুরুব্বি ও তরুণদের মধ্যে সম্পর্ক আরও দুঢ় করাও এর লক্ষ্য।