রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

দিনাজপুরের খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

আটকরা হলেন  ঠাকুরগাঁও সদর উপজেলার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই উপজেলার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)।
 

পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়।
 

অভিযানে দুটি কালো রঙের বাওফেং বিএফ-৮৮৮এস মডেলের ওয়্যারলেস সেট, একটি রিয়েলমি সি৬৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন, ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা একটি প্রিমিয়ার ব্যাংকের চেক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড জব্দ করা হয়।
 

এ ছাড়া একটি কালো রঙের ম্যাক্স ব্র্যান্ডের স্কুলব্যাগ ও নিবন্ধনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার জানান, এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও

কমলগঞ্জে মো. হাজির বক্স মাস্টারের ইন্তেকাল, আগামীকাল জানাজা

সারা দেশ

কমলগঞ্জে মো. হাজির বক্স মাস্টারের ইন্তেকাল, আগামীকাল জানাজা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের বাসিন্দা মো. হাজির বক্স মাস্টার আর নেই। তিনি আজ ২৩ আগস্ট ২...

২০২৬-০৮-২৩ ১৮:৩২

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরের ঢাকা কাচ্চি ঘর, জোসনা বেকার এন্ড কনফেকশনারী ও আল বারাকা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা...

২০২৬-০৮-২৩ ১৮:২৯

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

সারা দেশ

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-২৩ ১৮:২৮

চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয়নি

সারা দেশ

চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয়নি

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত।

২০২৬-০৮-২৩ ১৮:২৭

দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

সারা দেশ

দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য এলাকার টেকসই উন্নয়নে অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্...

২০২৬-০৮-২৩ ১৮:২৫