রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কিসমত জাফরাবাদ এলাকার মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রাম ও মীরসরাই থানার যৌথ উদ্যোগে এ মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রামের প্রোগ্রাম অফিসার মো. মুজিবুল হকের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা ও এর কুফল সম্পর্কে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক শিহাব উদ্দিন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম জাহেদুল ইসলামসহ সংশ্লিষ্টরা। এ সময় মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “মাদক হলো সকল অপরাধের উৎস। একটি সুস্থ ও সুন্দর পরিবার এবং সমাজ গড়ে তুলতে হলে ব্যক্তি, পরিবার ও সমাজ থেকে মাদককে অবশ্যই নির্মূল করতে হবে।”

তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরের ঢাকা কাচ্চি ঘর, জোসনা বেকার এন্ড কনফেকশনারী ও আল বারাকা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা...

২০২৬-০৮-২৩ ১৮:২৯

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

সারা দেশ

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-২৩ ১৮:২৮

চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয়নি

সারা দেশ

চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয়নি

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত।

২০২৬-০৮-২৩ ১৮:২৭

দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

সারা দেশ

দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য এলাকার টেকসই উন্নয়নে অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্...

২০২৬-০৮-২৩ ১৮:২৫

ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববনন্ধন

সারা দেশ

ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববনন্ধন

ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২০২৬-০৮-২৩ ১৮:২৩

ফ্যাসিবাদ ঠেকাতে জামায়াতকে সহযোগিতার আহ্বান রাশেদ খানের

সারা দেশ

ফ্যাসিবাদ ঠেকাতে জামায়াতকে সহযোগিতার আহ্বান রাশেদ খানের

ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতে ইসলামীকে সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

২০২৬-০৮-২৩ ১৮:২২