ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববনন্ধন
জেলা রিপোর্টার, ঝিনাইদহ
|
২০২৬-০৮-২৩ ১৮:২৩
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে মহেশপুর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে মৃতের স্বজন ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে স্বজন ছাড়াও এলাকাবাসী ও সহপাঠীরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা অভিযোগ করেন, শহরের পোস্ট অফিস পাড়ার বিউটি পার্লারের মালিক তানিয়া কলেজ ছাত্র হাসানের সাথে প্রেমের নামে প্রতারণা করে। বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা পয়সাও হাতিয়ে নিয়েছে।
প্রতারণা করায় গত ১৩ আগস্ট আত্মহত্যা করতে বাধ্য হয় হাসান। বক্তারা, হাসানের আত্মহত্যার প্ররোচনাকারী তানিয়ার শান্তি দাবী করেন।